কাঁপছে জাপান! ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জারি হল সুনামি সতর্কতা, বড় বিপদের শঙ্কা কোথায়?

ফের প্রকৃতিতে চরম তাণ্ডব জাপানে (Japan Earthquake)। মঙ্গলবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলের কিউশু উপকূল ও কুমামোটো প্রিফেকচার এলাকায় এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.১। হঠাৎ করে হওয়া এই তীব্র কম্পনের পরেই উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা (Japan Tsunami) জারি করেছে প্রশাসন। জাপান মেটেওরজিক্যাল এজেন্সি (JMA) সূত্রে জানা গেছে, এদিনের এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে জাপানের নিজস্ব তীব্রতা স্কেলে সর্বোচ্চ ৭ মাত্রা রেকর্ড করা হয়েছে। ঘটনার পরই কুমামোটো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি সহ একাধিক অঞ্চলে জরুরি সতর্কতা ও আফটারশকের নির্দেশিকা জারি করেছে সরকার। সুনামি সতর্কতা ও উপকূলবর্তী এলাকায় নির্দেশ ভূমিকম্পের পরেই সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দেয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উপকূলবর্তী এলাকায় ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই উপকূলের কাছে বসবাসকারী প্রত্যেক সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ ও উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, বেশ কিছু সংবেদনশীল এলাকায় ইতিমধ্যেই সামুদ্রিক ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে কিউশু অঞ্চলের বুলেট ট্রেন (শিনকানসেন) এবং স্থানীয় ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এছাড়া কুমামোটো অঞ্চলে হাজার হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বারবার কেন কম্পন?জাপানের ভূতাত্ত্বিক অবস্থানের কারণে বারবার এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয় দেশকে। এর আগে গত জুন মাসের শেষের দিকে জাপানের উত্তরাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এছাড়া এপ্রিল মাসেও ৭.৭ মাত্রার জোরালো কম্পন কেঁপে উঠেছিল দেশ। ২০১১ সালের ভয়ংকর ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনও টাটকা, ফলে আজকের এই ৭.১ মাত্রার কম্পনের পর দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তবে প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *