দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া আর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি! ৩০ ও ৩১ জুলাই কেমন থাকবে আবহাওয়া?

বর্ষার মাঝপথে ফের সক্রিয় আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির তাণ্ডব চলতে পারে। কোন কোন জেলায় ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখে নিন একনজরে:

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:
৩০ জুলাই (আজ): জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু’এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার বিচ্ছিন্ন কিছু স্থানে ভারী বর্ষণের জন্য সতর্কতা জারি করা হয়েছে। গোটা উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৩১ জুলাই (আগামীকাল): জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আবহাওয়া দফতরের পক্ষ থেকে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:
৩০ জুলাই (আজ): পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের বহু অঞ্চলেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *