মিঠাই-সিদ্ধার্থ ভক্তদের জন্য সুখবর, সিনেমাতেও জুটি বাঁধছেন এই জুটি! পরিচালনায় রাজ চক্রবর্তী
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। শুরুর থেকেই যেন মিঠাই আর সিদ্ধার্থর রাগ অভিমান ভালোবাসা নজর কেড়েছে দর্শকদের। তবে এবার বড় ঘোষণা সিনেমাতেও অভিনয় করতে চলেছেন সকলের প্রিয় এই জুটি।সম্প্রতি মিঠাই ধারাবাহিকে দেখানো হয়েছিল। সিড তার মৃত স্ত্রী মিঠাইয়ের খুনের রহস্য খুঁজছে। যার ফলে সে আবারও সেই গোডাউনে এসেছে। যেখানে মৃত্যু হয়েছিল মিঠাইয়ের। পুড়ে ছাই হয়ে যাওয়া ধ্বংসস্তূপের মাঝে এসে সিদ্ধার্থ আবেগপ্রবণ হয়ে পড়ে। মিঠাইকে বাঁচাতে না পারার আক্ষেপ তার মনে ভর করে। ঠিক তখনই শুকনো পাতার উপর দিয়ে হেঁটে আসে মিঠাইরূপী মিঠি।
যদিও পুরোটাই তাদের প্ল্যান মাফিক ছিল।ঠিক যেমনটা ঘটে ‘ওম শান্তি ওম’ সিনেমার গল্পতেও। এই দৃশ্য দেখে দর্শকরা দাবি করছেন বাংলাতে এবার ‘ওম শান্তি ওম’ এর রিমেক বানানো হোক। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করবেন সৌমিতৃষা এবং আদৃত।
শোনা যাচ্ছে সৌমিতৃষা এবং আদৃত এবার সিনেমায় জুটি বাধবে । সেই সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী।রাজ চক্রবর্তীর হাত ধরেই বড় পর্দায় পা রাখবেন সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়। তবে মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু এখনই বড় পর্দায় অর্থাৎ টলিউড জগতে পা রাখবেন কিনা এই নিয়ে কিছু জানা যায়নি।