‘চারি প্রথায়’ বিশ্বাসীরা মেয়েকে যৌন ব্যবসায় নামতে বাধ্য করে, ভারতেই রয়েছে এমন ‘কু-প্রথা’

মানুষের বিশ্বাস মাঝে-মধ্যে বড় ভয়ংকর রূপ নেয়। ভারতের রাজস্থানে এমন এক রীতি রয়েছে যার নাম ‘চারি প্রথা’। এই প্রথায় বিশ্বাসী বাবা-মায়েরা তাদের কন্যা সাবালিকা হওয়ার আগেই যৌন ব্যবসায় নামতে বাধ্য করে!

এর আগে স্থানীয় গণমাধ্যম জি নিউজের এক খবরে জানানো হয় একটি অভিজানে কমপক্ষে আটটি মেয়েকে উদ্ধার করা হয় রাজস্থানের শঙ্করপুরা এবং বুন্ডি এলাকা থেকে। এদের মধ্যে অনেকেই নাবালিকা এবং প্রত্যেককেই জোর করে যৌন ব্যবসায় নামতে বাধ্য করেছে তাদের বাবা মায়েরা বলে জানালেন বুন্ডি জেলার অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং সেলের সার্কেল ইনচার্জ কানিজ ফতিমা। আর এই উদ্ধার থেকেই বেরিয়ে আসে রাজস্থানের কাঞ্জর জনজাতীর দীর্ঘ দিনের অমানবিক ও কুত্সিত এক প্রথা।

কাঞ্জর জনজাতীর এই জঘন্য প্রথার নাম ‘চারি প্রথা’। এই প্রথা অনুসারে সাবালিকা হওয়ার আগেই কয়েক লাখ টাকার বিনিময়ে মেয়েদেরকে জোর করে যৌন ব্যবসায় নামিয়ে দেয় তাদের বাবা মায়েরাই। কখনো কখনো বন্দকও রাখা হয় মেয়েদের।

আর যে এই প্রথার বিরুদ্ধে কথা তোলে তাদের উপর কয়েক লাখ টাকার ‘জরিমানা’ চাপিয়ে দেয় এই জনজাতীর পাঁচ গ্রামের প্রবীন ব্যক্তিরা। যাদের পোশাকি নাম হচ্ছে ‘পঞ্চ’।

গত বুধবার, এই কুপ্রথার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে একটি বৈঠক ডেকেছিলেন জেলার লিগ্যাল লিটারেসি সেল ও অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং সেল।

এই মেয়েদেরকে মূলত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে দেওয়া হয়। এমন কি কোনও কোন মেয়েকে একাধিকবার বিক্রি করা হয়ে থাকে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই এই সুপ্রাচীন কুপ্রথার বিরুদ্ধে সচেতনতার আলো ছড়ানোর চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *