মাত্র ১ টাকায় জিওহটস্টার প্রিমিয়াম! এক মাসের ধামাকা অফার পেতে কী করতে হবে? জানুন খুঁটিনাটি

ওটিটি প্রেমীদের জন্য বড়সড় চমক নিয়ে এল জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টার (JioHotstar)। নামমাত্র মূল্যে ব্যবহারকারীদের বিনোদনের অভিজ্ঞতা দ্বিগুণ করতে সংস্থা নিয়ে এল এক দুর্দান্ত অফার। মাত্র ১ টাকার বিনিময়েই এখন মিলছে এক মাসের জিওহটস্টার প্রিমিয়াম (JioHotstar Premium) সাবস্ক্রিপশন। তবে এই বিশেষ অফারটি উপভোগ করার জন্য বেশ কিছু শর্ত ও নিয়ম মেনে চলতে হবে।
কারা পাবেন এই অফারের সুযোগ?
সংস্থার তরফে জানানো হয়েছে, এই ধামাকা অফারটি সকলের জন্য উন্মুক্ত নয়। আপাতত নির্বাচিত কিছু ব্যবহারকারীই এই বিশেষ সুবিধাটি পা্বরের যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া কিছু শর্তও মানতে হবে—
যে জিও নম্বর দিয়ে লগ-ইন করা হবে, সেই নম্বরে এর আগে থেকেই অন্য কোনো সক্রিয় জিওহটস্টার সাবস্ক্রিপশন থাকা চলবে না।
একই মোবাইল নম্বরে এই ১ টাকার অফারটি কেবল একবারই ব্যবহার করা সম্ভব।
কীভাবে বুঝবেন আপনি এই অফারের জন্য যোগ্য কি না?
আপনার অ্যাকাউন্টে এই অফারটি উপলব্ধ রয়েছে কি না, তা যাচাই করা অত্যন্ত সহজ। এর জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন:
প্রথমে আপনার জিও মোবাইল নম্বর দিয়ে JioHotstar অ্যাপে লগ-ইন করুন।
এরপর অ্যাপের ‘My Space’ অপশনে যান।
সেখান থেকে সরাসরি ‘Subscription Page’ খুলুন।
যদি সেখানে আপনার জন্য ১ টাকার প্রিমিয়াম প্ল্যানটি শো করে, তবে বুঝবেন আপনি এই অফারের জন্য সম্পূর্ণ যোগ্য।
এরপর ইউপিআই (UPI), ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ১ টাকা পেমেন্ট করলেই তৎক্ষণাৎ আপনার অ্যাকাউন্টে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু হয়ে যাবে। পাশাপাশি, অনেক ব্যবহারকারী ব্রাউজারের ইনকগনিটো মোড (Incognito Mode)-এ গিয়ে জিওহটস্টারের প্রমোশনাল পেজে লগ-ইন করেও এই অফার দেখতে পেয়েছেন।
১ টাকায় কী কী প্রিমিয়াম সুবিধা মিলবে?
নামমাত্র মূল্যে মিললেও এই প্ল্যানে মিলবে তাক লাগানো সমস্ত আধুনিক ফিচার:
সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত (Ad-free) সিনেমা, ওয়েব সিরিজ এবং অন্যান্য প্রিমিয়াম কনটেন্ট দেখার সুবিধা।
যেকোনো লাইভ স্পোর্টস বা খেলাধুলা সরাসরি উপভোগ করার সুযোগ।
আল্ট্রা এইচডি 4K স্ট্রিমিং কোয়ালিটি।
অসাধারণ অভিজ্ঞতার জন্য Dolby Vision এবং Dolby Atmos সাপোর্ট।
একসঙ্গে সর্বোচ্চ দুটি ডিভাইসে (স্মার্টফোন, ল্যাপটপ বা স্মার্ট টিভি) একযোগে স্ট্রিমিং করার সুবিধা।
বিশেষ সতর্কতা: প্রমোশনাল এই প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার পর অনেক সময় সাবস্ক্রিপশনটি স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত প্ল্যানে রিনিউ (Auto-renew) হয়ে যায়। তাই আপনি যদি পরবর্তী সময়ে এই সাবস্ক্রিপশন চালিয়ে যেতে না চান, তবে অফারটি অ্যাক্টিভ করার সঙ্গেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই অ্যাপের অটো-পে (Auto-Pay) অপশন বন্ধ করে দিন। সীমিত সময়ের জন্য এবং নির্বাচিত ব্যবহারকারীদের জন্যই এই অফারটি আনা হয়েছে, তাই সবার অ্যাকাউন্টে এটি নাও শো করতে পারে।