মুখে অরুচি ধরেছে? খুব কম মশলায় ঝটপট বানিয়ে ফেলুন জিভে জল আনা নিরামিষ আলু-পটলের ডালনা

শ্রাবণ মাসে বহু মানুষই নিরামিষ খাবার খেতে ভালোবাসেন। তবে রোজকার সেই একঘেয়ে নিরামিষ রান্না খেয়ে মুখে অরুচি ধরে যাওয়াটা খুবই স্বাভাবিক। পটল ভাজা, সর্ষে পটল, পটলের দোরমা কিংবা ভাপা খেয়ে যদি মুখ চড়ে যায়, তবে চিন্তার কোনো কারণ নেই। অত্যন্ত কম উপকরণ এবং সামান্য মশলা দিয়েই বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু নিরামিষ আলু-পটলের ডালনা। এই পদটি যেমন সুস্বাদু, তেমনই এটি তৈরি করাও ভীষণ সহজ। বাড়ির রান্নার এই নতুন স্বাদ সকলেরই ভীষণ পছন্দ হবে এবং সবাই আপনার রান্নার প্রশংসাও করতে বাধ্য।

প্রয়োজনীয় উপকরণ:

পটল: ৮–১০টি

আলু (প্রয়োজনীয় পরিমাণ অনুযায়ী)

আদা বাটা: ১ চা চামচ

হলুদ গুঁড়া: ১/২ চা চামচ

লঙ্কা গুঁড়া: ১/২ চা চামচ

ধনে গুঁড়া: ১/২ চা চামচ

তেজপাতা: ১টি

শুকনো লঙ্কা: ১টি

গরম মশলা: ১ চিমটি

কাঁচা লঙ্কা: ২টি

ধনেপাতা কুচি: পরিমাণমতো

লবণ: স্বাদমতো

তেল: ৩ টেবিল চামচ

গরম জল: পরিমাণমতো

সহজ প্রণালী:
প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে লম্বা করে কেটে নিন। এরপর সেগুলিতে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে পটলগুলি হালকা সোনালী রং হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।

এবার ওই কড়াইতে প্রয়োজনমতো তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন। এরপর আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা পটলগুলি কড়াইতে দিয়ে দিন। এরপর এক কাপ পরিমাণ গরম জল ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে কড়াই ঢেকে দিন। মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিট দমে রেখে রান্না করুন। রান্না নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের ডালনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *