ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে বড় চাকরির সুযোগ! কোন পদে চলছে নিয়োগ? একনজরে জানুন বিস্তারিত!

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুযোগ: কর্মপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (National Film Development Corporation Limited – NFDC)। সদ্য সংস্থার পক্ষ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে যে, দেশের অন্যতম এই শীর্ষ সংস্থায় এবার ‘সিনিয়র এগজিকিউটিভ’ (Senior Executive) পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ ও কাজের বিবরণ
এনএফডিসি-র ফিন্যান্স এবং অ্যাকাউন্টস (Finance and Accounts) বিভাগে সিনিয়র এগজিকিউটিভ পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচিত প্রার্থীকে সংস্থার জিএসটি রিটার্ন (GST Return), টিডিএস রিটার্ন (TDS Return) এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত যাবতীয় আর্থিক হিসাব ও কাজ সামলাতে হবে। প্রাথমিকভাকে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য এই পদে নিয়োগ করা হবে। নিযুক্ত প্রার্থীর প্রধান কর্মস্থল হবে মুম্বই।

বেতন কাঠামো
এই পদে নির্বাচিত প্রার্থীরা অত্যন্ত আকর্ষনীয় বেতন পাবেন। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র এগজিকিউটিভ পদে প্রতি মাসে একেবারে ৭০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
অভিজ্ঞতা: ফিন্যান্স এবং অ্যাকাউন্টস বিভাগে আবেদনকারীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের উপযুক্ত অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

(শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।)

আবেদন পদ্ধতি ও শেষ তারিখ
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতিটি একনজরে দেখে নিন:
১. সবার প্রথমে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.nfdcindia.com/ -এ ভিজিট করতে হবে।
২. ওয়েবসাইটের হোমপেজে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিতে (Recruitment Notification) ক্লিক করতে হবে।
৩. এরপর নির্দেশিকা অনুযায়ী অনলাইন আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র (Documents) আপলোড করতে হবে।

মনে রাখবেন, এই পদে আবেদন করার শেষ তারিখ আগামী ২৪ জুলাই। তাই শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে ইচ্ছুক প্রার্থীরা দ্রুত আবেদন সেরে ফেলুন। এই সংক্রান্ত আরও অন্যান্য তথ্যের জন্য সংস্থার মূল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হচ্ছে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *