ছুটির দিনে বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইল ‘চিংড়ি পোলাও’! রইল সহজ রেসিপি

ছুটির দিনে বাড়িতে সবাই থাকলে একটু ভালো-মন্দ খাওয়ার ইচ্ছা তো থাকেই। কিন্তু গরমে দীর্ঘ সময় রান্নাঘরে কাটানোর উৎসাহ থাকে না অনেকেরই। আপনিও কি তাই ভাবছেন? তাহলে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে সুস্বাদু ও পুষ্টিকর ‘চিংড়ি পোলাও’। খুব অল্প সময়ে এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে কীভাবে এই দারুণ পদটি তৈরি করবেন, দেখে নিন সহজ পদ্ধতি।

উপকরণ:

চিংড়ি মাছ: ৩০০ গ্রাম

বাসমতী চাল: ১ কাপ

টক দই: আধ কাপ

পেঁয়াজ কুচি: আধ কাপ

রসুন বাটা: ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ

ফ্রেশ ক্রিম: ৩ চা চামচ

গাওয়া ঘি: ১ টেবিল চামচ

নুন ও ধনেপাতা কুচি: স্বাদমতো

বেরেস্তা: সাজানোর জন্য

প্রণালী:
১. প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর তাতে আদা-রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো এবং টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন।
২. কড়াইতে সামান্য তেল গরম করে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন।
৩. ওই একই তেলে ফ্রেশ ক্রিম, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।
৪. এবার ভাজা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিন। তার ওপর আগে থেকে আধসেদ্ধ করে রাখা বাসমতী চালের স্তর বিছিয়ে দিন।
৫. ওপরে ছড়িয়ে দিন বেরেস্তা। এবার কড়াইয়ের মুখ ভালোভাবে ঢেকে দিন। আঁচ একদম কমিয়ে ২০-৩০ মিনিট দমে বসিয়ে রাখুন।
৬. সবশেষে ওপর থেকে এক চামচ গাওয়া ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা চিংড়ি পোলাও।

ব্যাস! খুব কম সময়েই তৈরি হয়ে গেল আপনার স্পেশাল মেনু। আর দেরি না করে আজই ট্রাই করে ফেলুন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *