আপনার রেশন কার্ড কি সুরক্ষিত? কেন্দ্রের নির্দেশে তালিকা থেকে বাদ যাচ্ছে সাড়ে ১৭ লক্ষ নাম, কারা তালিকায় আছেন জানুন!

পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের কোটি কোটি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাসের সংসার খরচ অনেকটাই নির্ভর করে রেশন (Ration) ব্যবস্থার ওপর। প্রতি মাসে সরকারি রেশন দোকান থেকে পাওয়া চাল, গম বা অন্য খাদ্যসামগ্রী অনেকেরই হেঁশেল সচল রাখে। কিন্তু এবার সেই রেশন কার্ড (Ration Card) হোল্ডারদের জন্যই নেমে এল এক চরম দুঃসংবাদ! ভুয়ো ও অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে এবার নজিরবিহীনভাবে কঠোর পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। যার জেরে রাজ্য জুড়ে আরও লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দেশজুড়ে ৬ কোটি কার্ড বাতিলের সুপারিশ!
সরকারি সূত্রের খবর, যারা প্রকৃত অর্থে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন, অথচ বছরের পর বছর ধরে সরকারি চাল-গম তুলে যাচ্ছেন, তাঁদের চিহ্নিত করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সারা দেশে প্রায় ৬ কোটি রেশন কার্ড বাতিলের জন্য রাজ্যগুলিকে কড়া সুপারিশ পাঠিয়েছে কেন্দ্র। যুদ্ধকালীন তৎপরতায় সেই যাচাইকরণ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্ক্রুটিনির কাজ যত এগোবে, বাতিলের সংখ্যার বহর আরও মারাত্মক রূপ নিতে পারে।

কাদের কার্ড সবার আগে বাতিল হতে পারে?
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, যে ৬ কোটি উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে, তাঁদের মধ্যে মূলত নিচের তিনটি কারণ রয়েছে:
১) বহু রেশন কার্ড হোল্ডার ইতিমধ্যে মারা গিয়েছেন, কিন্তু তাঁদের নামে এখনও রেশন তোলা হচ্ছে।
২) অনেকের আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, ফলে বায়োমেট্রিক লিঙ্কে গোলমাল রয়েছে।
৩) এমন বহু পরিবার রয়েছে যাদের বার্ষিক ন্যূনতম আয় ৬ লক্ষ টাকার বেশি।

সরকারি কর্মচারী ও গাড়ি মালিকদের ওপর বিশেষ নজর!
শুধু তাই নয়, অযোগ্যদের ছেঁটে ফেলতে এবার ডেটাবেস মিলিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সরকারের তরফ থেকে এখন নির্দিষ্ট কিছু ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডারদের তথ্য তলব করা হচ্ছে। নজরদারির তালিকায় রয়েছেন:

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনাররা।

যে সমস্ত কর্মচারীরা ইপিএফ (EPF)-এর সুবিধা পান।

চারচাকা গাড়ি কিংবা ভারী বাণিজ্যিক গাড়ির মালিক।

এছাড়া এসআইআর (SIR) প্রক্রিয়ায় যে সমস্ত ভোটারদের নাম মূল তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের রেশন কার্ডের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলার আকাশে আশঙ্কার মেঘ: তালিকায় সাড়ে ১৭ লক্ষ!
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কেন্দ্রের সুপারিশ করা এই ৬ কোটি রেশন কার্ডের তালিকায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে ১৭ লক্ষ উপভোক্তার নাম রয়েছে। প্রশাসনিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাজ্য স্তরে নথিপত্র এবং পারিবারিক আয় ভালো করে যাচাই করার পর এই নামগুলি পাকাপাকিভাবে পোর্টাল থেকে ডিলিট বা বাতিল করে দেওয়া হতে পারে। ফলে রাজ্য জুড়ে একটা বড় অংশের মানুষের রেশন পাওয়া বন্ধ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *