একঘেয়ে ইলিশের ঝোলে আনুন নতুনত্ব! আজই বাড়িতে ট্রাই করুন ওপার বাংলার বিখ্যাত ‘কাসুন্দি পোড়া ইলিশ’

বাঙালির পাতে ইলিশ মানেই উৎসবের আমেজ। তবে ভাপা বা সাধারণ ঝোল খেতে খেতে একঘেয়েমি এসে গেলে আজই বানিয়ে ফেলুন ওপার বাংলার স্পেশাল ‘কাসুন্দি পোড়া ইলিশ’। এটি বানাতে সময়ও লাগে কম, আর স্বাদ হয় অতুলনীয়।

প্রয়োজনীয় উপকরণ:
ইলিশ মাছ: ৪ টুকরো

সাদা সর্ষে: ২ টেবিল চামচ

কালো সর্ষে: ২ টেবিল চামচ

শুকনো লঙ্কা: ১টি

কাঁচা লঙ্কা: ৪-৫টি (স্বাদমতো)

কালোজিরে: আধ চা-চামচ

হলুদ গুঁড়ো: আধ চা-চামচ

সর্ষের তেল: রান্নার জন্য পরিমাণমতো

নুন: স্বাদমতো

তৈরির প্রণালী:
১. প্রস্তুতি: প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিন।
২. মশলা তৈরি: একটি শুকনো কড়াইতে কালো সর্ষে, সাদা সর্ষে ও শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিন। এবার মিক্সিতে বা পাটায় এই মিশ্রণটি মিহি গুঁড়ো করে রাখুন।
৩. মাছ ভাজা: কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলো খুব হালকা করে ভেজে তুলে নিন। ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়, তাই খুব সাবধানে হালকা করে ভেজে নেবেন।
৪. ফোড়ন: মাছ ভাজার অবশিষ্ট তেলেই কালোজিরে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন।
৫. ঝোল তৈরি: এবার কড়াইতে পরিমাণমতো গরম জল দিয়ে নুন ও হলুদ যোগ করুন। জল ফুটে উঠলে হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। (যদি বেগুন বা বড়ি দিয়ে করতে চান, তবে আগে থেকেই সেগুলো ভেজে ঝোলে দিতে হবে)।
৬. শেষ টিপস: সবশেষে শুকনো কড়াইতে নেড়ে রাখা সর্ষের গুঁড়োটি ছড়িয়ে দিন। হালকা আঁচে আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *