বিশ্ব চকলেট দিবস! তিক্ত পানীয় থেকে আজকের সুইট হার্ট, জেনে নিন চকলেটের ২,৫০০ বছরের রোমাঞ্চকর ইতিহাস

আজ ৭ জুলাই, বিশ্ব চকলেট দিবস! ছোট থেকে বড়—চকলেট ভালোবাসেন না, এমন মানুষ মেলা ভার। উপহার দেওয়া হোক কিংবা মন ভালো করা, চকলেটের জুড়ি নেই। কিন্তু আপনি কি জানেন, আজ কেন বিশ্ব চকলেট দিবস পালিত হয় এবং কীভাবে আজকের এই প্রিয় মিষ্টি পদটি আভিজাত্যের পানীয় থেকে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠল?
চকলেটের ২,৫০০ বছরের ইতিহাস:
চকলেটের ইতিহাস বেশ প্রাচীন। প্রায় আড়াই হাজার বছর আগে আমেরিকার রেইনফরেস্টে কোকো গাছের ফল থেকে প্রথম চকলেট তৈরির সূচনা হয়। শুরুতে এটি কেবল মেক্সিকো ও মধ্য আমেরিকাতেই সীমাবদ্ধ ছিল। ১৫২৮ সালে স্পেন মেক্সিকো জয় করার পর, সেখানকার রাজা প্রচুর কোকো বিন ও চকলেট তৈরির সরঞ্জাম নিয়ে নিজ দেশে ফিরে যান। এরপরই স্প্যানিশ আভিজাত্যের আভিজাত্যের প্রতীক হয়ে ওঠে এই চকলেট।
পানো থেকে কঠিন চকলেট:
প্রথম দিকে চকলেট ছিল বেশ তিক্ত স্বাদের। তখন মধু, ভ্যানিলা, চিনি ও দারুচিনি মিশিয়ে এটি তৈরি করা হতো। পরবর্তীতে চিকিৎসক স্যার হ্যান্স স্লোন চকলেট থেকে এক বিশেষ পানীয় তৈরি করেন, যা আজকের জনপ্রিয় ‘ক্যাডবেরি মিল্ক চকলেট’-এর আদি রূপ। ঊনবিংশ ও বিংশ শতকের হাত ধরে চকোলেট কোম্পানিগুলোর জয়যাত্রা শুরু হয়। ১৮৬০ সালে ‘নেসলে’ এবং পরবর্তীতে ‘ক্যাডবেরি’ ও ‘হার্ষে’-এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো চকলেটকে প্রতিটি ঘরে পৌঁছে দেয়।
কেন ৭ জুলাই?
ইউরোপে প্রথম ৭ জুলাই চকলেট দিবস হিসেবে পালিত হতে শুরু করে, যা পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। স্বাদের পরিবর্তনের সাথে সাথে চকলেট হয়ে ওঠে বিশ্ব অর্থনীতির এক বড় অংশ।
চকলেট কি আসলেই স্বাস্থ্যকর?
চিকিৎসকদের মতে, চকলেটের উপকারিতা অস্বীকার করার উপায় নেই:
মেজাজ উন্নত করে: চকলেটের ট্রিপটোফ্যান মস্তিষ্কে এন্ডোরফিনের মাত্রা বাড়িয়ে দেয়, যা আমাদের আনন্দিত ও খুশি রাখে।
হার্টের সুরক্ষা: প্রতিদিন সীমিত পরিমাণে ডার্ক চকলেট খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে।
মানসিক স্বস্তি: এক টুকরো চকলেট মুহূর্তের মধ্যে ক্লান্তি দূর করে মেজাজ ভালো করতে সাহায্য করে।
সতর্কতা: চকলেট স্বাস্থ্যের জন্য ভালো হলেও, অতিরিক্ত কোনো কিছুই কাম্য নয়। চিকিৎসকদের মতে, অতিরিক্ত পরিমাণে চকলেট খেলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তাই পরিমিত ভোগই বুদ্ধিমানের কাজ।