“নিচের রাজ্যের অধিকার কেড় নেওয়া যাবে না!” কাবেরী জল বিরোধে মোদীকে ঐতিহাসিক আইনি নজির মনে করিয়ে দিলেন বিজয়

কর্ণাটকের প্রস্তাবিত মেেকেদাতু (Mekedatu) প্রকল্প নিয়ে জলঘোলা অব্যাহত। এবার এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। চিঠিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কাবেরী নদী সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিচের অববাহিকার রাজ্যগুলির (Lower Riparian States) স্বার্থ রক্ষা করা কেন্দ্রের প্রাথমিক দায়িত্ব।

সম্প্রতি রাজ্যসভায় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রীর দেওয়া একটি উত্তরের পরই মূলত এই চিঠির সূচনা। রাজ্যসভায় মন্ত্রী জানিয়েছিলেন, ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের রায়ে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কাবেরী নদীর কাছে কোনো নতুন কাঠামো তৈরির আগে কর্ণাটককে নিচের রাজ্যগুলির অনুমতি নিতেই হবে।

প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে কী বলেছেন মুখ্যমন্ত্রী বিজয়?
জলশক্তি প্রতিমন্ত্রীর মন্তব্যকে অত্যন্ত ‘হতাশাজনক’ বলে অভিহিত করে চিঠিতে মুখ্যমন্ত্রী বিজয় উল্লেখ করেন:

আইনি অবস্থান উপেক্ষা: প্রতিমন্ত্রীর এই বক্তব্য তৎকালীন আইনি বাস্তবতা এবং নিচের রাজ্যগুলির সম্মতি নেওয়ার যে প্রতিষ্ঠিত আইন রয়েছে, তা বিবেচনা না করেই দেওয়া হয়েছে।

আলমাট্টি বাঁধের নজির: বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বিজয় সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের ঐতিহাসিক ‘আলমাট্টি মামলা’র (কর্নাটক বনাম অন্ধ্রপ্রদেশ) উদাহরণ টেনে আনেন। সেখানে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল যে, নিচের রাজ্যগুলির অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

কেরালার পাম্বার প্রকল্পের উদাহরণ: তিনি কেরালার পাম্বার হাইড্রো-ইলেকট্রিক প্রকল্পের কথাও মনে করিয়ে দেন। মাত্র ০.১ টিএমসি জল ব্যবহারের ইস্যু হওয়া সত্ত্বেও আদালত নির্দেশ দিয়েছিল যে, তামিলনাড়ু ও কেরালা উভয়কে যৌথভাবে জল ছাড়ার সময়সূচী নির্ধারণ করতে হবে যাতে নিম্নাঞ্চলের সেচ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত না হয়।

“মেেকেদাতু প্রকল্পকে কেবল একটি সাধারণ ইঞ্জিনিয়ারিং বা কাঠামোগত প্রস্তাব হিসেবে মূল্যায়ন করা মারাত্মক ভুল হবে। এটি একটি সংবেদনশীল আইনি ও পরিবেশগত বিষয়।” — সি জোসেফ বিজয় (চিঠিতে)

কেন এই বিরোধ?
কাবেরী নদীর ওপর মেেকেদাতু বাঁধ নির্মাণ করে পানীয় জল ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে কর্ণাটকের। কিন্তু তামিলনাড়ুর আশঙ্কা, এই বাঁধ নির্মিত হলে কাবেরীর জলের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হবে এবং তামিলনাড়ুর কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। মুখ্যমন্ত্রী বিজয়ের এই চিঠির পর মেেকেদাতু প্রকল্প কেন্দ্র বনাম তামিলনাড়ু সরকারের দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *