গ্র্যাজুয়েট হলেই কেল্লাফতে! সরকারি সংস্থায় ৫৫টি পদে মেগা নিয়োগ, কোনো অভিজ্ঞতা ছাড়াই মিলবে সুযোগ

আপনি কি সদ্য স্নাতক (Graduate) পাস করেছেন? কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সরাসরি কোনো প্রথম সারির সরকারি সংস্থায় কর্মজীবন শুরু করতে চান? তবে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত সুখবর! দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি বিমা কোম্পানি, ‘নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড’ (NIACL) সারা দেশজুড়ে ৫৫০টি অ্যাপ্রেন্টিস (Apprentice) বা শিক্ষানবিশ পদের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
শিক্ষানবিশ আইনের অধীনে এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা বিমা ক্ষেত্রের খুঁটিনাটি শেখার পাশাপাশি নিজেদের কেরিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কী রয়েছে?
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত সাধারণ রাখা হয়েছে, যাতে সর্বাধিক সংখ্যক চাকরিপ্রার্থী এই সুযোগের সুবিধা নিতে পারেন:
যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিভাগে (Arts, Science, Commerce বা অন্যান্য) ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এই পদের জন্য কোনো পূর্ব কাজের অভিজ্ঞতার (Experience) প্রয়োজন নেই।
বয়স: ১ জুন, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম মেনে ওবিসি (OBC), এসসি (SC), এসটি (ST) এবং ভিন্নভাবে সক্ষম (PwBD) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।
মিলবে মাসিক উপবৃত্তি (Stipend)
এটি কোনো সাধারণ অবৈতনিক ইন্টার্নশিপ নয়। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা কোম্পানির বিভিন্ন আঞ্চলিক অফিসে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১২,৩০০ টাকা মাসিক উপবৃত্তি (Stipend) পাবেন। সরকারি নিয়মে প্রশিক্ষণ শেষে মিলবে কাজের শংসাপত্রও, যা ভবিষ্যতে কর্পোরেট বা ব্যাংকিং সেক্টরে কাজের ক্ষেত্রে দারুণ মাইলেজ দেবে।
আবেদন ফি এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি একনজরে
অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ২৩ জুন, ২০২৬ থেকে শুরু হয়ে গেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা NIACL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুলাই, ২০২৬। শেষ মুহূর্তের যান্ত্রিক গোলযোগ এড়াতে প্রার্থীদের আগেভাগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদন ফি (Application Fee):
জেনারেল, EWS এবং ওবিসি (পুরুষ): ৯৪৪ টাকা।
জেনারেল, EWS এবং ওবিসি (মহিলা): ৭০৮ টাকা।
এসসি, এসটি এবং পিডব্লিউবিডি প্রর্থী: ২৩৬ টাকা।
যোগ্যতা থাকলে আর দেরি না করে আজই নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সের অফিশিয়াল পোর্টালে গিয়ে নিজের আবেদনটি নিশ্চিত করুন!