Nexon-XUV-র দফারফা করতে আসছে নতুন Maruti Brezza! কম ট্যাক্সের দুর্দান্ত ‘টার্বো’ ইঞ্জিন ও ADAS-এর ধামাকা

ভারতীয় অটোমোবাইল বাজারে সাব-কম্প্যাক্ট SUV সেগমেন্টের রাজা মারুতি সুজুকি ব্রেজা (Maruti Suzuki Brezza) এবার এক সম্পূর্ণ নতুন অবতারে হাজির হতে চলেছে। গত বেশ কিছুদিন ধরেই দেশের রাস্তায় ছদ্মবেশে (Camouflage) ঘুরতে দেখা যাচ্ছে ২০২৬ মারুতি ব্রেজা ফেসলিফ্ট (2026 Maruti Brezza Facelift)-এর টেস্ট মডেলগুলি। ঘন ঘন এই টেস্টিং দেখেই স্পষ্ট যে, গাড়িটির আনুষ্ঠানিক লঞ্চ এখন মাত্র সময়ের অপেক্ষা। একাধিক স্পাই ছবি ও ভিডিও থেকে যে সমস্ত তথ্য সামনে এসেছে, তা এক কথায় জবরদস্ত!

ডিজাইনে হালকা কসমোটিক বদল ছাড়া এই আপডেটেড SUV-তে মারুতি সুজুকি এমন দুটি বড় পরিবর্তন করতে চলেছে, যা টাটা নেক্সন এবং মাহিন্দ্রা XUV 3XO-র রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

এবার মিলবে হাইটেক ADAS নিরাপত্তা!
রাস্তায় স্পট হওয়া ব্রেজার টেস্ট মডেলটির সামনের গ্রিলের ঠিক মাঝখানে একটি রাডার হাউজিং (Radar Housing) দেখা গেছে। অটোমোবাইল বিশেষজ্ঞদের দাবি, এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে নতুন ব্রেজাতে এবার যুক্ত হতে চলেছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)। কিয়া সনেট, হুন্ডাই ভেন্যু এবং টাটা নেক্সনের মতো রাইভালদের টেক্কা দিতে এই লেভেল-২ ADAS ফিচারটি ব্রেজাকে ২০২৬ সালে সুরক্ষার দিক থেকে অনেকটাই এগিয়ে রাখবে।

‘বুস্টারজেট’ টার্বো ইঞ্জিনের গর্জন এবং কম ট্যাক্সের সুবিধা
নতুন ব্রেজার দ্বিতীয় সবচেয়ে বড় ধামাকা হতে চলেছে এর ইঞ্জিন অপশন। মারুতি সুজুকি ফ্রন্ট্স (Fronx)-এ ব্যবহৃত জনপ্রিয় ১.০-লিটার, তিন-সিলিন্ডার বুস্টারজেট টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনটি এবার ব্রেজার নির্দিষ্ট কিছু ভ্যারিয়েন্টে দেওয়া হবে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১০০ PS শক্তি এবং ১৪৭.৬ NM টর্ক তৈরি করতে পারে।

এখানেই রয়েছে মারুতির আসল মাস্টারস্ট্রোক! ৪ মিটারের কম দৈর্ঘ্যের এবং ১.২ লিটারের চেয়ে ছোট ইঞ্জিনের পেট্রোল গাড়ি হওয়ার কারণে এই টার্বো ভ্যারিয়েন্টগুলি মাত্র ১৮ শতাংশ জিএসটি (GST)-র আওতায় আসবে। ফলে গ্রাহকেরা কম ট্যাক্সেই পাবেন দুর্দান্ত পাওয়ার। এর পাশাপাশি বর্তমানের ১.৫-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনটিও বাজারে বজায় থাকবে।

আন্ডারবডি সিএনজি ট্যাঙ্ক: ডিকি থাকবে একদম খালি!
যারা সিএনজি (CNG) গাড়ি কিনতে গিয়ে বুট স্পেস বা ডিকির জায়গা নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য সুখবর। ২০২৬ মারুতি ব্রেজা ফেসলিফটে দেওয়া হতে পারে ‘আন্ডারবডি ট্যাঙ্ক কনফিগারেশন’। অর্থাৎ সিএনজি সিলিন্ডারটি থাকবে গাড়ির নিচের অংশে ফ্লোরের নিচে। এর ফলে গাড়ির বুট স্পেস বা ডিকির জায়গা পুরোপুরি ফাঁকা মিলবে, যা ফ্যামিলি ট্যুরের জন্য দারুণ কার্যকরী। এতে একটি নতুন ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সও দেখা যেতে পারে।

কেবিন জুড়ে প্রিমিয়াম ফিচারের মেলা
নতুন ২০২৬ ফেসলিফটের অন্দরেও থাকছে একগুচ্ছ লাক্সারি আপগ্রেড:

১০.১-ইঞ্চি বিশাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম

প্যানোরামিক সানরুফ (Panoramic Sunroof)

ভেন্টিলেটেড ফ্রন্ট সিটস (ঠান্ডা হাওয়া দেওয়া আসন)

৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং হেড-আপ ডিসপ্লে (HUD)

ওয়্যারলেস ফোন চার্জার ও প্রিমিয়াম আপহোলস্ট্রি

এতসব প্রিমিয়াম ফিচারের কারণে ২০২৬ ব্রেজা ফেসলিফটের দাম বর্তমান মডেলের তুলনায় সামান্য বাড়তে পারে। লঞ্চের পর এটি টাটা নেক্সন, হুন্ডাই ভেন্যু, মাহিন্দ্রা XUV3XO এবং নতুন স্কোডা কায়ালাকের সাথে কড়া টক্করে নামবে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *