গাড়িতে একা পোষ্য, হঠাৎ ট্রিগারে পা পড়তেই চলল গুলি! তারপর যা ঘটল…

হলিউড সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার এই ঘটনা! পোষা কুকুরের পায়ের চাপে লোডেড শটগান থেকে গুলি চলার ঘটনায় আহত হয়েছেন এক পথচারী। এই অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নেব্রাস্কার স্কটসবাফে।

ঠিক কী ঘটেছিল?
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার এক ব্যক্তি তার পোষা কুকুর এবং অন্য এক যাত্রীকে পিকআপ ট্রাকে রেখে মুদি দোকানের কেনাকাটা করতে গিয়েছিলেন। মালিক গাড়ি থেকে নামার পরই শুরু হয় বিপত্তি। গাড়ির পেছনে রাখা লোডেড শটগানের ওপর কুকুরের পা পড়ে যায়। এতে ট্রিগার টিপে গিয়ে গুলি বেরিয়ে আসে।

সিগন্যালে দাঁড়িয়ে থাকা নারী গুলিবিদ্ধ
গুলিটি গাড়ির দরজা ভেদ করে রাস্তার দিকে চলে যায়। সেই সময় পাশেই ট্রাফিক সিগন্যালে সবুজ সংকেতের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন এক নারী। গুলিটি সরাসরি গিয়ে ওই নারীর হাতে লাগে। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিপদমুক্ত বলে জানা গেছে।

পুলিশও হতবাক!
ঘটনাস্থলে পৌঁছে পুলিশের প্রাথমিক ধারণা ছিল, এটি কোনো দুষ্টুমি বা নকল বন্দুকের কাজ। কিন্তু গাড়ি তল্লাশি করতে গিয়ে পুলিশ যা দেখল, তাতে তাদের চোখ কপালে ওঠার জোগাড়! গাড়ির ভেতরে শটগান এবং কুকুরটিকে দেখে তারা নিশ্চিত হন, এটি কোনো দুর্ঘটনা।

বিপাকে মালিক
এই ঘটনার জেরে বড় আইনি পড়তে চলেছেন কুকুরের মালিক। মার্কিন আইন অনুযায়ী, কোনো যানবাহনে লোডেড বা কার্তুজ ভরা বন্দুক রাখা সম্পূর্ণ বেআইনি। অবহেলা এবং নিরাপত্তার নিয়ম ভাঙার দায়ে মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্কটসবাফ পুলিশ। পোষ্যকে গাড়িতে একা রেখে লোডেড অস্ত্র খোলা অবস্থায় ফেলে যাওয়ায় মালিকের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েই উঠেছে প্রশ্ন।