শারীরিক সম্পর্ক আর কী কী ভাবে প্রভাব ফেলে জীবনে? জেনেনিন

একে অপরের প্রতি গভীর ভালোবাসা একটি সম্পর্ককে টিকিয়ে রাখে আজীবন। অনেকেই মনে করেন, সুস্থ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ভালোবাসার পাশাপাশি শরীরও সক্রিয় ভূমিকা পালন করে। আবার অনেকের মনেই প্রশ্ন জাগে যে, সম্পর্ক ভালো রাখতে শারীরিক ঘনিষ্ঠতার প্রয়োজন আছে কি? থাকলে সেটা ঠিক কতটা? কোনো যুগলের শারীরিক সম্পর্ক না থাকা মানেই কি তাদের মানসিক দূরত্ব তৈরি হতে শুরু করেছে? নাকি মিলন হয় শুধুই শারীরিক চাহিদা মেটানোর জন্য।

সমীক্ষা বলছে, শরীর সম্পর্কের বন্ধন দৃঢ় করতে সক্ষ‌ম। তবে সবস‌ময়ে যে শুধু শারীরিক চাহিদাই একে অপরকে কাছাকাছি আনে, এমন নয়। কাছের মানুষটির থেকে এক নিবিড় আশ্রয় খোঁজার তাগিদও এতে লুকিয়ে থাকে। সম্পর্কের নিশ্চয়তাও তৈরি হয় এর মাধ্যমে।

শারীরিক সম্পর্ক আর কী কী ভাবে প্রভাব ফেলে জীবনে? চলুন জেনে নেয়া যাক-

>> একে অপরের প্রতি বিশ্বাস দৃঢ় করে তোলে শারীরিক মিলন।

>> মানসিকভাবে আপনাকে সতেজতা প্রদান করে শারীরিক সম্পর্ক।

>> নিজের মনের জোর ও সঙ্গীর প্রতি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে শারীরিক সম্পর্ক।

>> আপনার পাশের মানুষটিকে আর কাছ থেকে জানার, বোঝার এবং চেনার একটি পথ তৈরি হয় এর মাধ্যমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *