বিজেপির অন্দরেই এবার চরম বিস্ফোরণ! শুভেন্দুর দাবি ওড়ালেন তাপস রায়? অন্দরের কোন্দল এবার প্রকাশ্য রাস্তায়!

ভোট মিটতেই কি তবে রাজ্য বিজেপির অন্দরের সুপ্ত ফাটল এবার প্রকাশ্য রাস্তায় চলে এলো? ভোট পরবর্তী হিংসা নিয়ে যখন পদ্ম শিবির রাজ্যজুড়ে সুর চড়াচ্ছে, ঠিক তখনই দলের অন্দরের এক হেভিওয়েট বিধায়কের মন্তব্যে শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে খোদ রাজ্যের শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন মানিকতলার নবনির্বাচিত বিজেপি বিধায়ক তাপস রায়।

রাজনৈতিক সূত্রের খবর, সম্প্রতি একটি কর্মসূচিতে রাজ্যের শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাসের প্রসঙ্গ তুলতেই তীব্র প্রতিক্রিয়া দেখান বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায়। শুধু কটাক্ষ করাই নয়, এই ইস্যুতে কার্যত মেজাজ হারাতেও দেখা যায় মানিকতলার এই পদ্ম বিধায়ককে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাপস রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা মহলে চর্চা চলছিল। মানিকতলা নির্বাচনে জয়ী হওয়ার পর দলের অন্দরে তাঁর গুরুত্বও বাড়ছিল। কিন্তু ভোট পরবর্তী হিংসার মতো একটি সংবেদনশীল ইস্যুতে যেখানে পুরো দল এককাট্টা হয়ে শাসকদলের বিরুদ্ধে লড়ছে, সেখানে  দলনেতার বক্তব্যকে এভাবে খণ্ডন করা এবং মেজাজ হারানো একেবারেই ভালো চোখে দেখছেন না বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু কোনো আকস্মিক মেজাজ হারানো নয়, বরং এর পেছনে লুকিয়ে রয়েছে রাজ্য বিজেপির আদি ও নব্য কোন্দলের এক গভীর রসায়ন। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে দলের আদি এবং নব্য শিবিরের একাংশের মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তাপস রায়ের এই ক্ষোভ তারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

স্বভাবতই এই ঘটনা প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে  তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি যে মিথ্যা ও কাল্পনিক সন্ত্রাসের তত্ত্ব খাড়া করার চেষ্টা করছে, তা আজ তাদের নিজেদের দলের নেতারাই প্রমাণ করে দিচ্ছেন।

এখন দেখার, এই চরম অস্বস্তিকর পরিস্থিতির পর ড্যামেজ কন্ট্রোলে নামতে বিজেপি নেতৃত্ব কী পদক্ষেপ গ্রহণ করে। তাপস রায়ের এই মেজাজ হারানো রাজ্য রাজনীতিতে নতুন কোনো সমীকরণের জন্ম দেয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

নজরে রাখছে রাজনৈতিক বিশেষজ্ঞরাও ।