মাসে দু’বার হাতে আসবে বেতন! সরকারি কর্মীদের জন্য ঐতিহাসিক ঘোষণা, খুশি যেন বাঁধ মানছে না!

মাসের শুরুতেই বেতন পাওয়ার পর ১৫ তারিখ আসতেই কি পকেট গড়ের মাঠ হয়ে যায়? এই সমস্যার চিরস্থায়ী সমাধান করে ফেলল আমাদের প্রতিবেশী দেশ নেপাল। মাসের শেষে একবার নয়, এবার থেকে মাসে দুইবার করে বেতন পাবেন নেপালের সরকারি কর্মচারীরা। দেশের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ-র এই ঘোষণায় রীতিমতো উৎসবের মেজাজ পাহাড় ঘেরা এই দেশে।
কেন এই সিদ্ধান্ত?
নেপাল সরকারের দাবি, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো এবং বাজারে আর্থিক লেনদেনের গতি বজায় রাখতেই এই পদক্ষেপ। সরকারের মতে, মাসের শুরুতে স্কুল ফি বা বড় খরচ মেটানোর পর কর্মীরা অর্থসংকটে পড়েন। ১৫ দিন অন্তর হাতে টাকা এলে:
কর্মীদের হাতে সবসময় নগদ টাকা থাকবে।
দেশের অর্থনীতিতে ক্যাশ ফ্লো বা টাকার যোগান সচল থাকবে।
ছোট ব্যবসায়ী ও দোকানদারদের বিক্রিবাট্টা বাড়বে।
মন্ত্রণালয়ের সবুজ সংকেত
নেপালের অর্থ মন্ত্রক ইতিমধ্যেই এই যুগান্তকারী সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। কম্পট্রোলার জেনারেলের অফিসেও পৌঁছেছে নির্দেশিকা। খুব শীঘ্রই ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে বলে জানা যাচ্ছে। কর্মীরা এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত, কারণ তাঁদের মতে— এতে মাসের মাঝামাঝি সময়ে ধারের বোঝা বইতে হবে না।
নেপালের রাজনীতিতে ‘বালেন শাহ’ ম্যাজিক
গত বছর জেন-জি (Gen-Z) আন্দোলনে উত্তাল হয়েছিল নেপাল। ওলি সরকারের পতনের পর কাঠমাণ্ডুর জনপ্রিয় মেয়র বালেন শাহ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ক্ষমতায় এসেই তিনি একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছেন। এর আগে তিনি নেপালে ‘ভিআইপি কালচার’ বা বিশেষ সুবিধা ভোগ করার প্রথা চিরতরে বন্ধ করে দিয়েছিলেন। এবার বেতন কাঠামোয় পরিবর্তন এনে সাধারণ কর্মচারীদের মন জয় করে নিলেন তিনি।