১৭ ফেব্রুয়ারি মহাবিপদ! সূর্যগ্রহণ ও অগ্নি পঞ্চকের বিরল সংযোগ, ৩ রাশির ভাগ্যে ঘোর অমঙ্গল?

জ্যোতিষশাস্ত্রের গণনায় ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি দিনটি অত্যন্ত অশুভ এবং বিপজ্জনক হিসেবে চিহ্নিত হতে চলেছে। একদিকে যেমন এই দিনে বছরের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হবে, তেমনই অন্যদিকে শুরু হচ্ছে অশুভ ‘অগ্নি পঞ্চক’। বিশেষত, শনির নিজস্ব রাশি কুম্ভে ফাল্গুন অমাবস্যার দিন এই গ্রহণ হওয়ায় মহাজাগতিক শক্তির এক নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন জ্যোতিষীরা। সূর্য ও শনি পরস্পর শত্রু গ্রহ হওয়ায় এই সংযোগ নির্দিষ্ট কিছু রাশির জাতকদের জন্য বড়সড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।

ভারতীয় সময় ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫:৩১ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭:৫৭ মিনিট পর্যন্ত। যদিও এই গ্রহণ ভারতে দেখা যাবে না, তবুও রাশিচক্রের ওপর এর প্রভাব এড়ানো সম্ভব নয়। একই দিনে সকাল ৯:০৫ মিনিটে শুরু হচ্ছে অগ্নি পঞ্চক, যা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই জোড়া ফলায় সিংহ, কুম্ভ এবং কর্কট রাশির জাতকদের ওপর বিপদ ঘনিয়ে আসছে। সিংহ রাশির জাতকদের আর্থিক ক্ষতি ও দুর্ঘটনার যোগ রয়েছে, তাই নতুন বিনিয়োগ বা জমি কেনাবেচায় সাবধান হতে হবে। কুম্ভ রাশির জাতকদের জন্য সময়টি মানসিকভাবে অশান্তির হতে পারে; এমনকি পুরনো রোগ বা আইনি মামলাও মাথা চাড়া দিতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে রাহু ও অশুভ শক্তির প্রভাবে সম্পর্কে বিচ্ছেদ বা কর্মক্ষেত্রে চাপের সম্ভাবনা প্রবল। এই সময়ে আগুনের কাজ এবং দীর্ঘ যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।