সংসদে মোদীর নিশানায় বাংলা! “অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতকে চাপে রাখছে তৃণমূল,” বিস্ফোরক প্রধানমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এক ‘নির্মম সরকার’ চলছে, যেখানে সাধারণ মানুষের স্বার্থের বদলে ভোটব্যাংকের রাজনীতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, অবৈধ অনুপ্রবেশকারীদের আড়াল করতে এবং তাদের স্বার্থ রক্ষা করতে তৃণমূল সরকার বিচারবিভাগের ওপর পর্যন্ত চাপ সৃষ্টি করার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন যে, পশ্চিমবঙ্গের যুবসমাজ ও সাধারণ মানুষের ভবিষ্যতের কথা চিন্তা না করে তৃণমূল কংগ্রেস কেবল নিজেদের ক্ষমতা ধরে রাখার রাজনীতিতে ব্যস্ত। বাংলার মানুষের ‘অন্ধকার ভবিষ্যৎ’-এর কথা উল্লেখ করে তিনি তৃণমূলের এই রাজনৈতিক দর্শনের তীব্র নিন্দা করেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের ফলে দিল্লি থেকে কলকাতা— রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।