হলুদের বেশ কিছু ক্ষতিকারক দিক সম্পর্কে জেনেনিন

রান্নায় অন্যতম একটি প্রয়োজনীয় মসলা হলুদ। কাঁচা কিংবা গুড়ো, হলুদের একাধিক স্বাস্থ্যগুণের কারণে যুগ যুগ ধরে আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত হচ্ছে এ উদ্ভিদ। অনেকেই আবার রুপচর্চা করতে শরীরে হলুদ মাখা থেকে শুরু করে খেয়েও থাকেন। তবে স্বাস্থ্যের জন্য হলুদের বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে। যা সম্পর্কে জানেন না অনেকেই।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে উঠে এসেছে হলুদের বেশ কিছু ক্ষতিকারক দিক। চলুন তাহলে জেনে নেওয়া যাক…

* হলুদ রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তাই যাদের রক্ত তঞ্চনে সমস্যা রয়েছে, তাদের হলুদ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো।

* হলুদ অনেক সময় ক্যালসিয়াম অক্সালেটের হজমে বাধা হয়ে দাঁড়ায়। এই হজম না হওয়া ক্যালসিয়াম অক্সালেট জমে পরবর্তীকালে কিডনিতে পাথর সৃষ্টি করে।

* দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে হলুদ খেলে ডায়েরিয়া, হজমের সমস্যা, গা বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে।

* সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, হলুদ থেকে অ্যালার্জি হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে ত্বকে র‌্যাশ দেখা দিতে পারে।

* সম্প্রতি বেশ কয়েকটি গবেষণায় জানা গেছে, অতিরিক্ত মাত্রায় হলুদ খেলে তা নানা ধরনের ওষুধের কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিজ্ঞানীরা হলুদে থাকা কারকিউমিনকে অস্থায়ী, প্রতিক্রিয়াশীল যৌগ বলে ব্যখ্যা করেছেন। তাই অ্যাসপিরিন, ওয়ারফারিন এবং কিছু স্টেরয়েডের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে হলুদ।

* অতিরিক্ত মাত্রায় হলুদ খেলে তা কেমোথেরাপির প্রভাব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই যাদের কেমোথেরাপি চলছে, তাদের হলুদ না খাওয়াই ভালো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *