আবু ধাবিতে টাকার খেলা! আইপিএল ২০২৬-এর নিলাম শেষে কার দল সবথেকে শক্তিশালী?

মঙ্গলবার আরব আমিরশাহির আবু ধাবিতে শেষ হলো আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। ৭৭ জন ক্রিকেটারের ভাগ্যের ফয়সালা হলো এই নিলাম যুদ্ধে। কেউ পেলেন আকাশছোঁয়া দর, কেউ আবার নিঃশব্দে বাজিমাত করলেন। দেখে নেওয়া যাক ১০ দলের শক্তি ও চমক।১. কেকেআর: ২৫ কোটির ‘গ্রিন’ ধামাকাগত মরশুমের ব্যর্থতা ভুলতে এবার সবথেকে বড় বাজি ধরেছে কলকাতা নাইট রাইডার্স। অজি তারকা ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকায় তুলে নিয়ে রেকর্ড গড়েছে কেকেআর। পাশাপাশি ডেথ ওভার স্পেশালিস্ট মাথিসা পাথিরানা (১৮ কোটি) এবং বাংলার জামাই মুস্তাফিজুর রহমানকে (৯.২০ কোটি) নিয়ে বোলিং বিভাগকে পাথরের মতো শক্ত করল শাহরুখের দল।২. সিএসকে: দুই তরুণের জন্য ১৪ কোটি!চেন্নাই সুপার কিংস চিরাচরিত প্রথা ভেঙে এবার দুই আনক্যাপড ভারতীয়— কার্তিক শর্মা ও প্রশান্ত বীরের জন্য ১৪.২০ কোটি টাকা করে (মোট ২৮.৪০ কোটি) খরচ করে তাক লাগিয়ে দিয়েছে। ধোনির দলে সরফরাজ খান ও রাহুল চাহারের অন্তর্ভুক্তিও বড় পাওনা।৩. আরসিবি: বিরাটের ডেরায় কেকেআর-এর প্রাক্তনরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার ফোকাস করেছে পেস বোলিং ও মিডল অর্ডারে। কেকেআর-এর প্রাক্তন তারকা ভেঙ্কটেশ আইয়ারকে ৭ কোটিতে নিল আরসিবি। জর্ডন কক্স ও জ্যাকব ডাফিদের নিয়ে এবার বোলিং বিভাগ বেশ ধারালো দেখাচ্ছে।৪. দিল্লি ক্যাপিটালস: ৮ কোটির বিস্ময় আকিব নবিজম্মু-কাশ্মীরের অলরাউন্ডার আকিব নবি দার ৮.৪ কোটি টাকা পেয়ে নিলামের অন্যতম বড় সারপ্রাইজ। দিল্লি দলে পৃথ্বী শ এবং ডেভিড মিলারের মতো বিধ্বংসী ব্যাটারদের সঙ্গে আকিবের উপস্থিতি দলটিকে ভারসাম্য দিয়েছে।৫. মুম্বই ইন্ডিয়ান্স: ঘরে ফিরলেন ডি ককমুম্বই তাদের পুরোনো ভরসা কুইন্টন ডি কককে মাত্র ১ কোটিতে ছিনিয়ে নিয়েছে। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা ডি কক ঈশান কিষাণের যোগ্য সঙ্গী হতে পারেন।নিলামের বিশেষ আকর্ষণ: কার পকেটে কত?ক্রিকেটারদলমূল্য (কোটি)ক্যামেরন গ্রিনকেকেআর২৫.২০মাথিসা পাথিরানাকেকেআর১৮.০০কার্তিক শর্মাসিএসকে১৪.২০প্রশান্ত বীরসিএসকে১৪.২০লিয়াম লিভিংস্টোনএসআরএইচ১৩.০০আকিব নবি দারদিল্লি৮.৪০অন্যান্য দলের হালহকিকত:পাঞ্জাব কিংস: রানার্সরা এবার সংযত। কুপার কনোলি ও প্রবীণ দুবেদের নিয়ে ব্যাকআপ তৈরি রাখল প্রীতি জিন্টার দল।রাজস্থান রয়্যালস: ৭.২০ কোটিতে স্পিন জাদুকর রবি বিষ্ণোইকে ঘরে তুলল পিঙ্ক আর্মি।সানরাইজার্স হায়দরাবাদ: ১৩ কোটিতে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ব্যাটিংয়ে তান্ডব চালানোর প্রস্তুতি সারল অরেঞ্জ আর্মি।লখনউ সুপার জায়ান্টস: ৮.৫ কোটিতে অজি ব্যাটার জশ ইনগ্লিসকে নিল সঞ্জীব গোয়েঙ্কার দল।গুজরাট টাইটানস: ৭ কোটিতে অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে নিয়ে ব্যালেন্স আনল আশিস নেহরার টিম।নিলামের ডাস্ট বিন ঝেড়ে ১০টি ফ্র্যাঞ্চাইজিই এখন রণসাজে সজ্জিত। এবার লড়াই শুরু হওয়ার অপেক্ষা।