২৬-এর নির্বাচনের আগে বাংলায় ২৪ লক্ষ ভোটারের নাম বাদ! SIR-এর তালিকা ঘিরে রাজনৈতিক মহলে ঝড়

বছর পেরোলেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই ভোটার তালিকা সংশোধন (Summary Revision – SIR) প্রক্রিয়া ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রাথমিক হিসেব অনুযায়ী, রাজ্যজুড়ে মোট ২৪ লক্ষ ১৮ হাজার ৫৯৯ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। এই বিশাল সংখ্যক ভোটারের বাদ পড়ার সম্ভাব্য হিসেব প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
বাদ পড়ার কারণ ও পরিসংখ্যান:
-
মোট সম্ভাব্য বাদ যাওয়া ভোটার: ২৪ লক্ষ ১৮ হাজার ৫৯৯ জন।
-
স্থানান্তরিত (Shifted) হিসেবে বাদ: ১৯ লক্ষ ৯১ হাজার ৯৬৬ জন।
-
ট্রেস ডুপ্লিকেট (Trace Duplicate) হিসেবে চিহ্নিত: ১ লক্ষ ৩৭ হাজার ৯৬১ জন।
-
অন্যান্য কারণে বাদ: ৫৭ হাজার ৬৮৭ জনের নাম।
বিধানসভা কেন্দ্র এবং সংশ্লিষ্ট বিধায়ক অনুযায়ী সম্ভাব্য বাদ পড়া ভোটারের যে তালিকা সামনে এসেছে, তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ যেতে পারে কলকাতা সংলগ্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি থেকে।
কোন কেন্দ্রে কত ভোটারের নাম বাদ যেতে পারে? (বিধায়ক অনুযায়ী তালিকা)
| বিধানসভা কেন্দ্র | বিধায়ক | সম্ভাব্য বাদ পড়ার সংখ্যা |
| চৌরঙ্গী | নয়না বন্দ্যোপাধ্যায় | ৭৪,৫৫৩ |
| জোড়াসাঁকো | বিবেক গুপ্ত | ৭২,৯০০ |
| বালিগঞ্জ | বাবুল সুপ্রিয় | ৬৫,১৭০ |
| কলকাতা বন্দর | ফিরহাদ হাকিম | ৬৩,৭৩০ |
| কসবা | জাভেদ খান | ৫৮,২২৭ |
| যাদবপুর | দেবব্রত মজুমদার | ৫৪,২৩২ |
| কাশীপুর-বেলগাছিয়া | অতীন ঘোষ | ৫৩,৩৬০ |
| বেহালা পূর্ব | রত্না চট্টোপাধ্যায় | ৫৩,০৮৪ |
| বেহালা পশ্চিম | পার্থ চট্টোপাধ্যায় | ৫২,৪৩০ |
| রাজারহাট-গোপালপুর | অদিতি মুন্সি | ৪৭,৬০৪ |
| ভবানীপুর | মমতা বন্দ্যোপাধ্যায় | ৪৪,৭৮৭ |
| বিধাননগর | সুজিত বসু | ৪৪,৯০৬ |
| আসানসোল উত্তর | মলয় ঘটক | ৪২,৫৯৯ |
| ব্যারাকপুর | রাজ চক্রবর্তী | ৪০,৯৯৮ |
| টালিগঞ্জ | অরূপ বিশ্বাস | ৩৫,৩০৯ |
| কামারহাটি | মদন মিত্র | ৩৫,১৯১ |
| দমদম উত্তর | চন্দ্রিমা ভট্টাচার্য | ৩৩,৯১২ |
| দমদম | ব্রাত্য বসু | ৩৩,৮৬২ |
| ভাটপাড়া | পবন সিংহ | ৩১,৭৩০ |
| শিলিগুড়ি | শঙ্কর ঘোষ | ৩১,১৮১ |
| বীজপুর | সুবোধ অধিকারী | ২৬,৪৬৯ |
| বাগদা | মধুপর্ণা ঠাকুর | ২৪,৯২২ |
| নন্দীগ্রাম | শুভেন্দু অধিকারী | ১০,৫৯৯ |
বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় এমন ব্যাপক রদবদল নির্বাচন সংক্রান্ত সমস্ত মহলের নজরে রয়েছে।