ভোটের পাটিগণিতে বড়সড় পরিবর্তন, খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে ৫৮ লক্ষের বেশি নাম, তোলপাড় রাজ্য রাজনীতি

নির্বাচন কমিশনের (Election Commission) ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার খসড়া তালিকায় রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্র থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার তথ্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর কমিশন সূত্রে খবর, সবমিলিয়ে রাজ্য জুড়ে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ যেতে চলেছে। কিছু কিছু কেন্দ্রে এই সংখ্যা ৭০ হাজারও ছাড়িয়ে গিয়েছে।গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে প্রভাব:শাসক এবং বিরোধী—দুই দলের নেতার খাসতালুকই এই প্রক্রিয়ায় বড়সড় পরীক্ষার মুখে। কমিশন সূত্রে জমা পড়া তথ্য অনুযায়ী:বিধানসভা কেন্দ্রগুরুত্বপূর্ণ ব্যক্তিত্ববাদ যেতে পারে (নাম)ভবানীপুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৪৪,৭৮৭নন্দীগ্রামবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী১০,৫৯৯কলকাতা বন্দরমেয়র ফিরহাদ হাকিম৬৩,৭৩০বালিগঞ্জ৬৫,১৭১চৌরঙ্গী(কলকাতা উত্তর)৭৪,৫৫৩জোড়াসাঁকো(কলকাতা উত্তর)৭২,৯০০রাসবিহারী৪২,৫১৯বৃহত্তর জেলাগুলিতে নামের ছাঁটাই:কলকাতা লাগোয়া বিধাননগর এবং রাজারহাট গোপালপুর কেন্দ্রে যথাক্রমে ৪৪,৯০৬ এবং ৪৭,৬০৪ জনের নাম বাদ যেতে পারে। সবচেয়ে বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে সীমান্ত সংলগ্ন দুই জেলা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই দুই জেলা মিলিয়ে প্রায় ১৬ লক্ষ নাম বাদ যেতে চলেছে।উত্তর ২৪ পরগনা: জেলার ৩২টি বিধানসভা কেন্দ্র থেকে সম্মিলিতভাবে ৭ লক্ষ ৯২ হাজার নাম বাদ যেতে পারে।দক্ষিণ ২৪ পরগনা: এই জেলা জুড়ে বাদ যেতে পারে ৮ লক্ষ ১৬ হাজারেরও বেশি নাম।উত্তরবঙ্গের ক্ষেত্রেও ডাবগ্রাম-ফুলবাড়িতে ৩৮,৩৯৫, শিলিগুড়িতে ৩১,১৮১, এবং মালদহের ইংরেজবাজারে ২৩,৯৫৬ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে।ভোটারদের মৃত্যু, অন্যত্র চলে যাওয়া বা নির্দিষ্ট ঠিকানায় খুঁজে না পাওয়ার কারণেই মূলত এই বিপুল সংখ্যক নাম খসড়া তালিকা থেকে বাদ যেতে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।