বেসমেন্ট থেকে ব্রিফকেস! কীভাবে ফাঁস হল ভারতের নীতি নির্ধারক অ্যাশলে টেলিসের গোপন নথি পাচার চক্র? ওয়াশিংটনে তীব্র চাঞ্চল্য

দক্ষিণ এশিয়া নীতির অন্যতম প্রভাবশালী মার্কিন বিশ্লেষক ও ভারতীয় বংশোদ্ভূত কূটনৈতিক উপদেষ্টা অ্যাশলে টেলিসকে (৬৪) গোপন প্রতিরক্ষা নথি অবৈধভাবে মজুত রাখার অভিযোগে গ্রেফতার করেছে মার্কিন বিচার বিভাগ। আদালতের প্রকাশিত নথি অনুসারে, ভার্জিনিয়ার ভিয়েনায় তাঁর বাসভবন থেকে এক হাজারেরও বেশি ‘টপ সিক্রেট’ ও ‘সিক্রেট’ শ্রেণির সরকারি নথি উদ্ধার হয়েছে, যা ওয়াশিংটনের কূটনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।
অ্যাশলে টেলিস—দুই দশকেরও বেশি সময় ধরে আমেরিকা-ভারত সম্পর্কের ক্ষেত্রে এক শ্রদ্ধেয় কণ্ঠস্বর—গত সপ্তাহান্তে গ্রেফতার হন এবং সোমবার তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়। এফবিআইয়ের হলফনামা অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে টেলিস মার্কিন প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রক থেকে গোপন সামরিক নথি প্রিন্ট করে বাইরে নিয়ে যান।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, নথিভর্তি চামড়ার ব্রিফকেস হাতে তিনি দফতর থেকে বেরিয়ে আসছেন। অক্টোবরের ১১ তারিখে এফবিআইয়ের তল্লাশিতে তাঁর বাড়ির বেসমেন্টের ডেস্ক, তালাবদ্ধ ক্যাবিনেট এবং কালো প্লাস্টিকের ব্যাগেও এই গোপন নথিগুলো পাওয়া যায়।
এই মামলাটি আরও গভীরে গেছে তাঁর বিরুদ্ধে ওঠা একটি মারাত্মক অভিযোগে—চিনা সরকারি প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠকের সূত্রে। এফবিআইয়ের দাবি, গত ১৫ সেপ্টেম্বর ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে এক রেস্তরাঁয় চিনা কর্মকর্তাদের সঙ্গে টেলিসের দেখা হয়েছিল। অভিযোগ, বৈঠকে তিনি একটি ম্যানিলা খাম নিয়ে ঢুকেছিলেন, কিন্তু ফেরার সময় সেটি আর তাঁর হাতে ছিল না। ২০২৩ সালেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইরান-চিনা সম্পর্ক নিয়ে চিনা প্রতিনিধিদের সঙ্গে তাঁর আলোচনার প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়েছে।
মুম্বইয়ে জন্মগ্রহণ করা অ্যাশলে টেলিস সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী। বুশ প্রশাসনের সময় জাতীয় নিরাপত্তা পরিষদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ওয়াশিংটনের প্রভাবশালী থিঙ্কট্যাঙ্ক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর সিনিয়র ফেলো হিসেবেও তিনি পরিচিত।
মার্কিন অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান বলেছেন, “আমেরিকার নিরাপত্তা রক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই অভিযোগগুলি দেশের প্রতিরক্ষা কাঠামোর জন্য গুরুতর হুমকি।” দোষী প্রমাণিত হলে টেলিসের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ২,৫০,০০০ ডলার জরিমানা হতে পারে। এই ঘটনা