পরনে নেটের ব্লাউজ,ফিনফিনে কালো শাড়ি, ‘মিঠাই’এর সৌমিতৃষার এই শাড়ির দাম কত জানেন?

বর্তমানে বাংলা টেলিভিশনের জনপ্রিয় এক অভিনেত্রী। যার রূপ গুন্ অভিনয় সবই যেন নজর কেড়ে নিয়েছে দর্শকদের। তার সিরিয়াল দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। নিশ্চই বুঝতে পারছেন কে এই অভিনেত্রী। ‘মিঠাই’ সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। অভিনেত্রীর স্টাইল আর স্মাইল দুটোর প্রশংসক সংখ্যাই অগুণতি।

সম্প্রতি সিদ্ধার্থ-মিঠাইয়ের বিবাহবার্ষিকী উদযাপনে একদম সুপারহট অবতারে ধরা দিয়েছিলেন মিঠাই। কালো শাড়ি পরে প্রকাশ্যে এলেন মিঠাই, আর তাঁর প্রশংসা করতেই হল।আবারো নেটিজেনদের মনে জায়গা করে নিলেন তিনি।

এই শাড়িতে একাধিক ছবি আর ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।আর তা প্রকাশ্যে আসতেই মিঠাইয়ের প্রশংসা করেন নেটিজেনরা। তবে জানেন কি সৌমিতৃষার এই শাড়িটি কার কালেকশনের? এই শাড়ির দামই বা কত? জানলে চমকে উঠবেন।

কালো মনোটোনেও আলাদা করে নজর কাড়ছিল শাড়ির বর্ডার ও আঁচলের সিকুইন ওয়ার্ক ছিল। যা শাড়িকে বেশ একটা গ্ল্যাম টাচ দিয়েছে। রুদ্র সাহার ডিজাইন করা এই শাড়ির দাম ১৭,৫০০ (সাড়ে সতেরো হাজার) টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *