‘পুলিশ তুমি যতই ধরো ট্রেনে করে নবান্ন যাব’, স্লোগান দিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন বিজেপি কর্মীরা

আজ বিজেপির ‘নবান্ন অভিযান’। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল যাবে নবান্ন’র দিকে। এই মিছিলকে কেন্দ্র করে চারিদিকে পুলিশের সঙ্গে অশান্তির অভিযোগ ইতিমধ্যেই প্রকাশ্যে আসছে।

পুলিশ তুমি যতই ধরো ট্রেনে করে নবান্ন যাব- এই স্লোগান দিয়ে কাটোয়া থেকে লোকাল ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন বিজেপি কর্মী, সর্মথকরা। বিজেপির দাবি, তৃণমূলের বাধা এড়াতে কৌশলী ভূমিকা নেন তাঁরা। গ্রাম থেকে স্বাভাবিকভাবে স্টেশনে এসে পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন পর বড় মাপের জমায়েতের লক্ষ্য নিয়েছে বিজেপি। আজ বিজেপির ‘নবান্ন অভিযান’। কোচবিহার, আলিপুরদুয়ারে ট্রেনে উঠতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কোথাও ব্যারিকেড, কোথাও স্টেশনে টহল জেলা পুলিশের। এদিকে, বোলপুর স্টেশন থেকে পুলিশ বের করার চেষ্টা করায় স্টেশনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *