“মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকানে ভাঙচুর, ‘হিন্দু শূন্য’ করার হুমকি”-অভিযোগ শুভেন্দুর
March 30, 2025

মুর্শিদাবাদের মোথাবাড়ির ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার এক বিবৃতিতে তিনি দাবি করেন, মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকানগুলিতে ভাঙচুর চালানো হয়েছে। এমনকি মোটর সাইকেলে শিবের মূর্তি দেখেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, “মোবাইলে সেই মোথাবাড়ির ছবিগুলি দেখবেন। একজন জেহাদি বলছে, পুলিশ এসে গিয়েছে। আর এক জেহাদি বলছে, পুলিশ গুলি করতে পারে না। আর একজন বলছে, হিন্দু শূন্য করে দেব। এরপরও ঘুমোবেন আপনারা।”
রাজ্যের বিরোধী দলনেতার এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করার আহ্বান জানান। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।