একবার চার্জেই পাড়ি ৪০০ কিমি! JIO-র নতুন ইলেকট্রিক চমক, দাম শুনলে মাথা ঘুরে যাবে

রিলায়েন্স জিয়ো বরাবরই নতুন নতুন চমক দিয়ে থাকে, তা সে ফ্রি ইন্টারনেট হোক বা সাশ্রয়ী রিচার্জ প্ল্যান। এবার সংস্থাটি ইলেকট্রিক বাইসাইকেলের বাজারেও ঝড় তুলতে চলেছে। আসছে জিয়োর ই-বাইক, যা একবার চার্জেই ছুটবে ৪০০ কিমি পর্যন্ত! আর সবচেয়ে বড় বিস্ময়, দাম মাত্র ৩০ হাজার টাকারও কম।

জিয়োর দাবি, লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত এই ই-বাইকের পারফরম্যান্স হবে অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। মাত্র ৩ থেকে ৫ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এছাড়া, রিমুভেবল ব্যাটারির সুবিধা থাকায় বাইক থেকে খুলেও চার্জ দেওয়া সম্ভব হবে।

শোনা যাচ্ছে, বাইকটিতে ২৫০ থেকে ৫০০ ওয়াটের শক্তিশালী মোটর থাকবে, যা পাহাড়ি পথেও অনায়াসে চলতে পারবে। থাকবে একাধিক রাইডিং মোড – ইকো, নরমাল ও স্পোর্টস। আর যদি রাস্তায় ব্যাটারি ফুরিয়ে যায়, তাহলে চিন্তা নেই, কারণ এতে থাকছে প্যাডেল সাপোর্টও।

এই বাইকে আরও থাকছে এলইডি লাইট, জিপিএস, ব্লুটুথ, মোবাইল অ্যাপ ইন্টিগ্রেশনসহ আধুনিক ফিচার।

এত কিছু থাকা সত্ত্বেও জিয়োর ই-বাইকের দাম রাখা হচ্ছে মাত্র ২৯,৯৯৯ টাকা! যা বাজারের অন্যান্য ই-বাইকের তুলনায় অনেকটাই সস্তা।