চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দুর্দান্ত ফিল্ডিং, সেরা ফিল্ডারের মেডেল জিতলেন কে?

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) যাত্রা দুর্দান্তভাবে শুরু করেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশকে হারিয়ে রোহিত শর্মার দল আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে। এই ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ে ভারতের একাধিক নায়ক থাকলেও, ফিল্ডিং বিভাগেও নজর কেড়েছেন কয়েকজন তারকা। ম্যাচ শেষে সেরা ফিল্ডার পুরস্কার ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। জানেন, কার হাতে উঠেছে এই সম্মান?
বিসিসিআই টিভির একটি ভিডিয়োতে দেখা গেছে, ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনা করার পর সেরা ফিল্ডারের পুরস্কার ঘোষণা করেন। তিনি বলেন,
“দুবাইয়ের আলোর মধ্যে ক্যাচ ধরা সহজ নয়, তবে আমাদের দলের কয়েকজন দারুণ দক্ষতা দেখিয়েছেন। পরের ম্যাচে আমাদের আরও শক্তিশালী হয়ে নামতে হবে।”
এরপর তিনি বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং শুভমন গিলের নাম নেন, যাঁরা দুর্দান্ত ফিল্ডিং করেছেন। কিন্তু সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন কেএল রাহুল। ভারতের ফিল্ডিং কোচ রবীন্দ্র জাডেজাকে ডেকে আনেন, যিনি রাহুলের গলায় মেডেল পরিয়ে দেন।
ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে ক্রিকেটারদের মধ্যে খুশির মুহূর্ত তৈরি হয়েছিল। মোহাম্মদ সামি মজা করে বলেন, “আমার ক্যাচটাও তো ভালো ছিল!” যেন তিনিও এই পুরস্কারের দাবিদার হতে পারেন! এই মুহূর্ত সকলকে হাসিয়ে তোলে।
𝘿𝙧𝙚𝙨𝙨𝙞𝙣𝙜 𝙍𝙤𝙤𝙢 𝘽𝙏𝙎 | 𝙁𝙞𝙚𝙡𝙙𝙚𝙧 𝙤𝙛 𝙩𝙝𝙚 𝙈𝙖𝙩𝙘𝙝 | #BANvIND
A BIG start to #ChampionsTrophy 2025 🙌
The fielder of the match 🏅 for our first game of the tournament goes to 🥁
WATCH 🎥🔽 #TeamIndiahttps://t.co/8rWspNG0wb
— BCCI (@BCCI) February 21, 2025
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ভারত। ব্যাটিংয়ে শুভমন গিলের সেঞ্চুরি, বোলিংয়ে মোহাম্মদ সামির ফাইফার, আর ফিল্ডিংয়ে কেএল রাহুলের দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় ভক্তদের আরও আশা দেখাচ্ছে। পরের ম্যাচেও কি একই ফর্ম ধরে রাখতে পারবে টিম ইন্ডিয়া? অপেক্ষা ক্রিকেট বিশ্বে।