অসুস্থ শরীর নিয়ে ঋতিকা’র অসাধারণ পারফরমেন্স, ‘গর্বিত’ শ্রেয়া কেঁদে বললেন, ‘তুমি রকস্টার’

ইন্ডিয়ান আইডল সিজন ১৫-এ এই সপ্তাহে রাজশ্রী প্রোডাকশন হাউজের স্পেশাল পর্ব সম্প্রচারিত হয়। সেদিনের মঞ্চে অসুস্থ শরীর নিয়ে পারফর্ম করতে উঠে ঋতিকা একেবারে তাক লাগিয়ে দেন সকলকে। তাঁর গানের গুণে এবং পারফরমেন্সে এতটাই মুগ্ধ হন শ্রেয়া ঘোষাল, যে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি এবং চোখের জল ফেলে ফেলেন।

ঋতিকা এই পর্বে হাম আপকে হ্যায় কৌন ছবির ‘তেরা দেওর দেওয়ানা’ গানটি গাইতে উঠে। তাঁর অসুস্থ শরীর সত্ত্বেও গানটি শুধু গাইনি, বরং নাচ এবং এক্সপ্রেশন দিয়েও পারফর্ম করেন। ঋতিকার গানের শেষে শ্রেয়া ঘোষাল উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বলেন, “ঋতিকা তুই একজন রকস্টার!” এরপর শ্রেয়া কেঁদে ফেলেন এবং নিজের আবেগকে সামলে রাখতে না পেরে বলেন, “ঋতিকা তোর জন্য আমি কাঁদছি। তুই আজব মেয়ে রে। তুই আসলে কী বল তো?”

ঋতিকা সম্পর্কে শ্রেয়া আরও জানান, “ঋতিকা কথা বলতে পারছিল না, পুরোপুরি ক্ষমতা হারিয়ে ফেলেছিল। আমি একবার গিয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম, গাইতে পারবি কি না। ও আমাকে গেয়ে শুনাল, তখন আমি বলেছিলাম, ‘কথা বলবি না, গলাকে বাঁচিয়ে রাখ।’ তাও, ও দারুণ সাহসী ছিল। এক জায়গায় দাঁড়িয়ে গান গাইছিল না, রীতিমত পারফর্ম করেছিল।”

ঋতিকার পারফরমেন্স দেখে বিশাল দাদলানি ও শ্রেয়া ঘোষাল দুইজনেই তাঁর প্রশংসা করেন। বিশাল বলেন, “ওর গলা একদম ভেঙে গিয়েছিল, কথা বলতেও পারছিল না। তাও সে এত ভালো গেয়েছে, সেটাই তো আসল। সমস্যার সম্মুখীন হয়ে জিততে পারাটাই গুরুত্বপূর্ণ।”

ঋতিকা নিজেও এই সমস্ত প্রশংসা শুনে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি জানান, “ঈশ্বর সঙ্গে ছিল আমার, তাই আমার গান গাওয়ার ক্ষমতাটা বাঁচিয়ে রেখেছিল।”

এদিনের পারফরমেন্সটি দর্শক এবং বিচারকদের মনে চিরকাল অমলিন হয়ে থাকবে, যেখানে ঋতিকা তাঁর অসুস্থতা সত্ত্বেও তার দুর্দান্ত গায়কী এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন।