“এবারও উপোস করেছি…”-পুজো করে মা কালীর কাছে এবার কী চাইলেন মুখ্যমন্ত্রী মমতা?

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপুজো বাঙালির কাছে একটি বিশেষ আকর্ষণ। দীর্ঘদিন ধরে তিনি এই পুজোকে নিজের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন। তাঁর বাড়ির কালীপুজোতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন।

এবারের কালীপুজোতেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোগ রান্না করেছেন এবং গোটা দিন উপোস করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই তথ্য জানিয়েছেন। তাঁর পোস্টে তিনি কালী মাকে প্রার্থনা করেছেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনার জন্য।

মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, ‘আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। এবছর আমার বাড়ির কালীপুজো ৪৭ বছরে পা দিল। এটা একটা বন্ধন। বিশ্বাস, আর গভীর উৎসর্গের বন্ধন।

প্রতি বছরের মতো এই বছরেও আমি গোটা দিন ধরে উপোস করেছিলাম। ভবতারিনী মা কালীর জন্য আমি ভোগ রান্না করেছি। তিনি আমাদের সকলকে শক্তি দিন।

আমি মায়ের কাছে প্রার্থনা করেছি। আমি মাকে বলেছি মা প্রত্যেকের জীবনে সুখ, সুস্বাস্থ্য আর সমৃদ্ধি এনে দাও। আমি সকলের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাঁরা আজ যোগ দিলেন। আমার বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী তাঁরা পরিবারের মতোই। শুভ কালীপুজো সকলকে’

মমতার এই পোস্টে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া এসেছে। অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আবার অনেকে রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন করেছেন।অনেকে মমতার এই ধর্মীয় নিষ্ঠাকে প্রশংসা করেছেন। অনেকে রাজনৈতিক কারণে তাঁর এই পোস্টকে নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে মনে করছেন, আগামী উপনির্বাচনকে সামনে রেখে এই পুজোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপুজো বাংলার একটি জনপ্রিয় আয়োজন। তাঁর এই পুজোকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা হয়েছে। তবে সব মিলিয়ে এই পুজো বাঙালির কাছে একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হিসেবেই বেশি জনপ্রিয়।