বিশেষ: ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার শুভ সময় কখন? জেনেনিন ভ্রাতৃ দ্বিতীয়ার নিয়মকানুন

ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া বাঙালি পরিবারের একটি অতি প্রাচীন ও পবিত্র উৎসব। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হলেও, অনেক জায়গায় প্রতিপদেও এই উৎসব পালিত হয়। এই দিনে বোনেরা তাদের ভাইদের কপালে ফোঁটা লাগিয়ে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

ভাইফোঁটার উৎসবের ইতিহাস
ভাইফোঁটার উৎসবের শুরু সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত আছে।

এক কাহিনী অনুযায়ী, মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার বাড়িতে এসেছিলেন এবং যমুনা তাকে ফোঁটা লাগিয়েছিলেন।
আরেকটি কাহিনী অনুযায়ী, নরকাসুর বধ করে কৃষ্ণ যখন তার বোন সুভদ্রার কাছে ফিরে এসেছিলেন, তখন সুভদ্রা তাকে ফোঁটা লাগিয়েছিলেন।

ভাইফোঁটা ২০২৪: তারিখ ও সময়
ভ্রাতৃ দ্বিতীয়া: ৩ নভেম্বর (১৭ কার্তিক), রবিবার
প্রতিপদ: ১ নভেম্বর (১৫ কার্তিক) সন্ধ্যা ৫:০৮:০৮ থেকে ২ নভেম্বর (১৬ কার্তিক) রাত ৬:৫৩:২৩ পর্যন্ত
দ্বিতীয়া শুরু: ২ নভেম্বর (১৬ কার্তিক) রাত ৬:৫৩:২৪ থেকে
দ্বিতীয়া শেষ: ৩ নভেম্বর (১৭ কার্তিক) রাত ৮:১৫:১২ পর্যন্ত

ভাইফোঁটার মন্ত্র
“দ্বিতীয়ায় দিয়া ফোঁটা, তৃতীয়ায় দিয়া নিতা,
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা,  
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।”

ভাইফোঁটার নিয়মকানুন
রাহুকাল এড়িয়ে শুভ মুহূর্তে ফোঁটা দেওয়া উচিত।কালো রঙের জামাকাপড় পরা উচিত নয়। ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে রাখতে হবে।

মারামারি করা, ভাইয়ের উপহার অসম্মান করা এড়াতে হবে।

বিভিন্ন অঞ্চলে ভাইফোঁটা
বাংলা: ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা
গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটক: ভাইবিজ
পশ্চিম ভারত: ভাই দুজ
দার্জিলিং ও নেপাল: ভাইটিকা

ভাইফোঁটা উৎসব ভাই-বোনের মধ্যে ভালোবাসা এবং সম্পর্ককে আরও মজবুত করে। এই উৎসব বাঙালি পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ।