“১ হাজার কোটি টাকা দিতে হবে”-ফের মানহানি মামলার হুঁঁশিয়ারি দিলেন মমতা

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার বিজেপির বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার খড়দায় সৌগত রায়ের সমর্থনে সভা করতে এসে জনতার উদ্দেশে মমতা বলেন, ‘দেখলেন সংবাদমাধ্যমে কী ধরনের বিজ্ঞাপন দেওয়া হল! আদালতের রায় বলে দিয়েছে, এর থেকে নিম্নমানের আর কিছু হতে পারে না। এটা অন্যায়, এই ধরনের বিজ্ঞাপন করা যাবে না। যারা করেছে, তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মানহানির মামলা করব। আমি ১ পয়সাও কারও খেয়েছি, তা তথ্য দিয়ে প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে না পারলে আমাকে ১ হাজার কোটি টাকা দিতে হবে। আমি জনগণকে দিয়ে দেব। রায় আমি পেয়ে গিয়েছি। এবার খেলাটা আমার হবে।’

মমতা বলেন, ‘রোজ বলছে তৃণমূল চুরি করেছে, কোথায় চুরি করেছে? কার পকেটে চুরি করেছে? চুরি করেছে তার প্রমাণ কোথায়? আমি মানহানির মামলা নিয়ে আদালতে যাচ্ছি। রোজ উলটোপালটা বলা! এবার আমি নিজে মামলা করছি। আমি আর ছাড়ার পাত্রী নই, ভালো করে ধরব।’

ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতেও মুখ খোলেন মমতা । তিনি বলেন, ‘কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তাঁর রায় আমি মানি না। ২৬ হাজার শিক্ষককে যখন বাতিল করা হয়, তখনও আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনই আজকে বলছি, রায় যে দিয়েছেন, যেই দিয়ে থাকুন, নাম বলব না, জাজমেন্ট নিয়ে বলা যায়, এটা বিজেপির রায়, আমরা মানব না। ওবিসি রিজার্ভেশন চলছে চলবে।’

Editor001
  • Editor001