মাইক হাতে নিয়ে এলাকাবাসীর থেকে ক্ষমা চাইলেন BJP প্রার্থী সৌমিত্র খাঁ, জেনেনিন কেন?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার সৌমিত্র খাঁ এর প্রচারে মিঠুন চক্রবর্তীর অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে শোরগোল। জনপ্রিয় এই অভিনেতার সৌমিত্র খানের সমর্থনে বিষ্ণুপুরে মিছিল করার কথা ছিল কিন্তু হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে আস্তে পারেননিসকলের প্রিয় মিঠুন দা। আর সেই খবরে হতাশ হয়েছেন মিছিলে উপস্থিত অনেকেই।
এক স্থানীয় ব্যক্তির দাবি, ‘আমি রাজনীতি খুব একটা বুঝি না। মিঠুন চক্রবর্তীর অনেক সিনেমা দেখেছি। আর সেগুলি দেখেই তাঁর ভক্ত হয়েছি। কাজ ছেড়ে মিঠুন চক্রবর্তীকে দেখতে এসেছিলাম। তিনি না আসায় হতাশ।’
সৌমিত্র খাঁকে টোটোয় চড়ে সকলের থেকে ক্ষমা চাইতে দেখা যায়। তিনি বলেন, ‘আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। মিঠুনদা চপারে চাপেন। তা গন্ডোগোল হওয়ার জন্য… (কথার মধ্যেই উঁচু গলায়) আরে ভাই একটু চুপ কর।’ সৌমিত্রর সংযোজন, ‘মিঠুনদাকে আমরা আনার চেষ্টা করছি। আপাতত এই র্যালি চার-পাঁচ ঘণ্টার জন্য বাতিল। কর্মীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। বাজনা যাঁরা বাজাচ্ছেন দয়া করে বন্ধ করুন।’
সৌমিত্র খাঁ বলেন, ‘সাড়ে দশটার সময় মিঠুন চক্রবর্তীর আসার কথা ছিল। তাঁর কলকাতা এয়ারপোর্টের হেলিপ্যাডে গিয়েছিলেন। কলকাতা বিমানবন্দরে গিয়েও তাঁকে ফিরে আসতে হয়েছে আবহাওয়া এবং যান্ত্রিক ত্রুটির জন্য। আমাদের দলকে বলেছি যদি আমরা আলাদা হেলিকপ্টার জোগাড় করতে পারি সেক্ষেত্রে ৩টের সময় রামসাগরে নামবেন এবং তারপর আমরা মিছিল শুরু করতে পারব।’