‘মমতাজি বদলে গিয়েছেন…’, ভোট প্রচারের মাঝেই মন্তব্য করলেন মোদী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
লোকসভার নির্বাচনের প্রচারে ঝড় তুলেছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে করছে এঁকে অপরকে আক্রমণ।
আর এবার মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলা একটা সময় দেশের আর্থিক রাজধানী ছিল বাংলা। এ দেশে যতরকম আর্থিক এবং সামাজিক পরিবর্তন এসেছে, কয়েক শতাব্দী পর্যন্ত বাংলাই তার নেতৃত্বে ছিল। বাংলার মানুষের ক্ষমতার উপর আজও আমার ভরসা রয়েছে। বাংলার যুবশক্তির প্রতি বিশ্বাস রয়েছে। কিন্তু, ভুল নীতি এবং ভুল নেতৃত্বের কারণে বাংলার পরিস্থিতি নষ্ট হয়ে গিয়েছে। প্রথমে বামেদের কারণে এবং তারপর তৃণমূলের জন্য বাংলা ধ্বংস হয়ে গিয়েছে।’
আরও বলেন, ‘যে ইস্যুগুলি নিয়ে একটা সময় মমতাজি সংসদে পেপার ছুড়ে ফেলেছিলেন। সরব হয়েছিলেন জোর গলায় আজ সেই ইস্যুগুলির সামনে তিনি আত্মসমর্পণ করে ফেলেছেন। ভোটব্যাঙ্ক তাঁর জন্য একটা সোনার খাদানে পরিণত হয়েছে। মমতাজির মধ্যে অনেক বদল এসেছে। তিনি বদলে গিয়েছেন। এ জিনিস বাংলার মানুষ মেনে নিতে পারছে না। মানুষ সুযোগ খুঁজছেন।’
তিনি আরো বলেন, ‘এর আগে বিধানসভায় আমরা বাংলায় সিঙ্গল ডিজিট ছিলাম। এবার ৮০-৮৫-তে পৌঁছে গেলাম। লোকসভায় এবার আমরা বাংলা থেকে ক্লিন সুইপ করব। এটা আমার আত্মবিশ্বাস।’