“কতদিন পর রেলের টিকিট দেখলাম”,-ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে যাত্রা করলেন রচনা

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আবার কোনো প্রার্থী বিভিন্ন কর্মকান্ডে চমকে দিচ্ছেন দেশের সাধারণ নাগরিক কে। আর সেরকমই চমক দেখালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি হঠাৎ লোকাল ট্রেনের টিকিট কেটে যাত্রা করলেন সাধারণ মানুষের সাথে।

প্রচারে গিয়ে রচনার অকপট স্বীকারোক্তি, ‘কতদিন পর ট্রেনের টিকিট দেখলাম।’

রচনা হাতে টিকিট নিয়ে বলেন, ‘কতদিন পর ট্রেনে উঠলাম। ট্রেনে চাপতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে শুতে ভালো লাগে।’

রচনা জানান, তিনি রোড শো করছেন বিভিন্ন জায়গায় সেখানে হয়ত হুগলির ভোটার যাঁরা চাকরি করেন, কলকাতায় যান তাঁরা থাকতে পারেন না। তাই তাঁদের সঙ্গে দেখা করতেই ট্রেনে স্টেশনে জনসংযোগ-এর আয়োজন।

এর আগে হগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লোকাল ট্রেনে জনসংযোগ করেছিলেন।

রচনা সে প্রসঙ্গে বলেন, ‘উনি ওনার মতো প্রচার করছেন। আমি আমার মত। আমি তো গঙ্গা আরতি করেছি লকেট গঙ্গায় নৌকা নিয়ে প্রচার করেছে। ট্রেনের যাত্রীরা কোনও সমস্যার কথা জানান কিনা সে প্রশ্নে রচনা বলেন, ‘এখনো কেউ কিছু জানায়নি। পরে যদি জানায় নিশ্চই শুনব।’

রচনার জবাব, ‘জিতে এলে অনেক কাজ করব। সব পরকিল্পনা করা আছে। আপনারা সকলেই দেখতে পাবেন।’

ছবি ও খবর সৌজন্যে: এই সময়