’৪% মুসলিম সংরক্ষণ হবেই…’, বিজেপির জোটসঙ্গীর গলায় ধরা পড়লো ভিন্ন সুর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার মুসলিম সংরক্ষন নিয়ে জনসভায় ভাষণ দিলেন তেলেগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি প্রধান এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

এ বিষয়ে চন্দ্রবাবু নাইডু বলেন, ‘শুরু থেকেই আমরা মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণকে সমর্থন করছি এবং এটি অব্যাহত থাকবে।’

তেলেঙ্গানার জহিরাবাদে একটি নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়কদিন পর টিডিপি প্রধানের এই বক্তব্য এসেছে। অথচ দিনকয়েক আগেই একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন যে, তিনি ধর্মের ভিত্তিতে মুসলমানদের দলিত, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির কোটা দিতে দেবেন না।