“পরীক্ষা হয়ে গেলেই গ্রামে চলে যেতাম”-মামা বাড়িতে কাটানো ছোটবেলার কথা বললেন মমতা

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।আর এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করলেন তার ছোটবেলার স্মৃতি চারণা।

তাঁর বক্তৃতায় উঠে আসে রামপুরহাটের চাকাইপুর গ্রামের কথা। নিজের বাবার জন্মস্থান হলেও সেই গ্রামে যাওয়া হয়নি। এদিনের সভা থেকে রামপুরহাটের চাকাইপুর গ্রামে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

এদিনের সভা থেকে সেই কথা অকপটে স্বীকার করে মমতা বলেন, ‘এটা খুব খারাপ হয়েছে। আমার টার্গেট আছে, কুসুম্বা গেলেই ওই চাকাইপুর গ্রামে একবার ঘুরে আসবই।’

মমতা বলেন, ‘ওই গ্রাম আমার পিতৃভূমি। আমার আজ পর্যন্ত যেয়ে ওঠা হয়নি। আমি কুসুম্বা গ্রামে জন্মেছি, অনেকবার গিয়েছি। কিন্তু চাকাইপুর যাওয়া হয়নি।’

মমতা বলেন, ‘আমাদের পরীক্ষা হয়ে গেলেই গ্রামে চলে যেতাম। একমাস থাকতাম। ধানের ক্ষেতে খেতে ঘুরে বেড়াতাম। ধান কাটতাম, কখনও সাঁতার কাটতাম। কখনও মাছ ধরতাম, কখনও চলার খেতে গিয়ে ছোলা তুলতাম। আখের ক্ষেতে গিয়ে আখ কাটতাম, এসব ছোটবেলায় আমি করেছি।’ মমতার বক্তৃতায় উঠে আসে ফুল্লরার কথাও। তিনি বলেন, ‘আমি আজকে মা ফুল্লরার মাটিতে দাঁড়িয়ে। কঙ্কালীতলায় আমি নিজেই মাঝেমাঝে চলে যেতাম।’