বিমার নিয়মে বিরাট বদল আনল কেন্দ্র, গ্রাহকদের উপরে পড়বে সরাসরি প্রভাব

কোভিডের পর থেকেই বীমা খাতে প্রাণ এসেছে। দ্রুত বেড়ে চলেছে পলিসি হোল্ডারের সংখ্যা।
এবার, বীমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI (ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া) বীমা খাতের সাথে যুক্ত কোম্পানি ও গ্রাহকদের জন্য বড় খবর দিয়েছে। জীবন বিমা সংস্থাগুলি IRDAI-এর কাছ থেকে স্যারেন্ডার ভ্যালুর ক্ষেত্রে বড় স্বস্তি পেয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী:
পলিসি স্যারেন্ডার ভ্যালু নির্ধারিত হবে পলিসি স্যারেন্ডারের সময়ের উপর।
অর্থাৎ, যত বেশি সময় পর পলিসি স্যারেন্ডার করবেন, তত বেশি স্যারেন্ডার ভ্যালু পাবেন গ্রাহক।
এই নতুন নিয়ম 2024 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে।
IRDAI আরও কিছু পরিবর্তন করেছে:
বিমা কোম্পানিগুলোকে স্যারেন্ডার চার্জ-সহ তথ্য আগেই প্রকাশ করতে হবে।
হেলথ ইনস্যুরেন্সের নিয়মেও বড় বদল এসেছে।
নতুন নিয়মে কী কী পরিবর্তন হবে?
যদি কোনও পলিসি ধারক পলিসি কেনার 3 বছরের মধ্যে তা স্যারেন্ডার করতে চান, তবে স্যারেন্ডার ভ্যালু একই বা কমও হতে পারে।
আবার 4 থেকে 7 বছরের মধ্যে পলিসি স্যারেন্ডার করা হলে স্যারেন্ডার ভ্যালু কিছুটা বৃদ্ধি হতে পারে।
পলিসি স্যারেন্ডার ভ্যালু কী?
পলিসি স্যারেন্ডার ভ্যালু বলতে সেই পরিমাণ অর্থকে বোঝায়, যেটি কোম্পানির তরফে পলিসিধারককে প্রদান করা হয়।
কোনও পলিসিধারক যদি মেয়াদপূর্তির আগে পলিসিটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে কোম্পানি এই টাকা পলিসি ধারককে প্রদান করে।
পরিবর্তন আনা হয়েছে পলিসি হোল্ডারদের স্বার্থে
19 মার্চ অনুষ্ঠিত একটি সভায় IRDAI নিয়ন্ত্রক কাঠামোর ব্যাপক পর্যালোচনার পর আটটি নীতি-ভিত্তিক সমন্বিত নিয়ম অনুমোদন করেছে।
এই নিয়মগুলি পলিসিধারীদের স্বার্থ সুরক্ষা, গ্রামীণ এবং সামাজিক ক্ষেত্রের দায়িত্বের মতো বিষয়গুলোকে কভার করবে বলে আশা করা হচ্ছে।