Chandrayaan-3: সিনেমার পর্দায় চন্দ্রযান-৩! মূল চরিত্রে অমিতাভ-দীপিকা? বিজ্ঞানীরা কি বললেন?

২৩ অগাস্ট সন্ধ্যায় চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে সফল অবতরণ করে ইসরো এবং ভারতকে গর্বিত করে। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর ক্ষেত্রে প্রথম দেশ হিসেবে বিশ্ব রেকর্ড স্থাপন করে ভারত। এই সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় চন্দ্রযান-৩ নিয়ে সিনেমা তৈরির আলোচনা শুরু হয়।

সম্প্রতি, এনডিটিভি-র একটি অনুষ্ঠানে চন্দ্রযান-৩ মিশনের বিজ্ঞানীদের সাথে আড্ডার ছলে কথা বলা হয়। সেখানে বিজ্ঞানীরা চন্দ্রযান-৩ নিয়ে সিনেমা তৈরির ইচ্ছা প্রকাশ করেন এবং তাদের পছন্দের তারকাদের নামও উল্লেখ করেন।

যদি চন্দ্রযান-৩ নিয়ে সিনেমা হয় তবে কাকে দেখতে চাইবেন? এই প্রশ্নের উত্তরে আদিত্য এল-১ মিশনের প্রজেক্ট ডিরেক্টর এবং চন্দ্রযান-৩ মিশনের অন্যতম তত্ত্বাবধানকারী বিজ্ঞানী নিগর শাজি জানান, তিনি ছবিতে দীপিকা পাডুকোনকে দেখতে চান।

অন্যদিকে, অপর এক মহিলা বিজ্ঞানী নির্দিষ্ট ভাবে কারও নাম না উল্লেখ করে ইচ্ছাপ্রকাশ করেন, এই ছবি যেন সবদিক থেকে দারুণ হয়। যেন বিশেষ যত্ন নেওয়া হয় ছবির পরিচালনার দিকে।

অপর এক বিজ্ঞানীর ইচ্ছা এই ছবিতে অভিনয় করুন অভিতাভ বচ্চন।

চন্দ্রযান-৩ নিয়ে সিনেমা কবে হবে এবং বিজ্ঞানীদের পছন্দের তারকাদের দেখা মিলবে কিনা তা সময়ই বলে দেবে।

উল্লেখ্য, ২০১৯ সালে একই লক্ষ্য নিয়ে চন্দ্রযান ২ পাঠানো হয়। কিন্তু লক্ষ্যের খুব কাছে গিয়েও সেটা ব্যর্থ হয়। এবার আর কোনও ভুল ত্রুটির অবকাশ রাখেননি বৈজ্ঞানিকরা। হিসেব নিকেষ মতো সঠিক ভাবেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে চন্দ্রযান ৩।