বসন্ত উৎসব এবারও বন্ধ বিশ্বভারতীতে, দোলের দিন পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারও বসন্ত উৎসবের আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে। দোলের দিন রবীন্দ্র ভবন সহ আশ্রম চত্বর বন্ধ থাকবে।

বিশ্ব ঐতিহ্যক্ষেত্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বিশাল জনসমাগমে ঐতিহ্য ক্ষেত্রগুলো যাতে নষ্ট না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের উদ্যোগে এবার পৌষ মেলা হলেও বসন্ত উৎসবের অনুমতি দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রচুর জনসমাগমের কারণে ঐতিহ্য ক্ষেত্রে বিপত্তি ঘটতে পারে এই আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশে কড়াকড়ি রাখা হবে এবং উপাসনাগৃহের সামনে থেকে সঙ্গীতভবন পর্যন্ত রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় জানান, কোনও বিধি নিষেধ আরোপ করা হয়নি এবং আশ্রম অন্যান্য সময়ের মতো বন্ধ থাকবে। শুধুমাত্র ছাত্ররা প্রবেশ করতে পারবে, সাধারণ মানুষকে প্রবেশ করতে পারবে না।

উল্লেখ্য, গত ২০১৯ সালে শেষবারের মতো বসন্ত উৎসব পালন করা হয়েছিল। এরপর করোনার কারণে এবং এবার বিভিন্ন কারণ দেখিয়ে বসন্ত উৎসব বন্ধ রাখা হয়েছে।

দোলের দিন লাখের বেশি পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। ভিড় নিয়ন্ত্রণ করার জন্য উপাসনা গৃহের সামনের রাস্তায় পুলিশ মোতায়েন করা হবে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।