Airtel-গ্রাহকদের জন্য দুঃসংবাদ! 40 টাকা বাড়ল রিচার্জ প্ল্যানের দাম

গত বছরই রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন কোম্পানির সিইও। ইউজার পিছু গড় আয় (ARPU) বাড়ানোর লক্ষ্যে নানা পরিকল্পনা নিতে শুরু করেছে টেলিকম কোম্পানি। এদিন তারই প্রভাব পড়ল দুটি মোবাইল রিচার্জ প্ল্যানে। এক ধাক্কায় খরচ বাড়ল 40 টাকা। অন্যান্য কোম্পানিগুলিও 4G প্ল্যানগুলির উপর শীঘ্রই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে বলে সূত্রের খবর।
কোন কোন প্ল্যানের দাম বেড়েছে?
118 টাকার প্ল্যান: 11 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। বর্তমান দাম 129 টাকা।
289 টাকার প্ল্যান: 40 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। বর্তমান দাম 329 টাকা।
এয়ারটেল 129 টাকার রিচার্জ:
12GB ডেটা
84 দিন ফ্রি Netflix
সারা দিন চালিয়েও শেষ হবে না 5G ডেটা
আনলিমিটেড কল
এয়ারটেল 329 টাকার রিচার্জ প্ল্যান:
35 দিনের মেয়াদ
4GB ডেটা
আনলিমিটেড ভয়েস কলিং
300টি SMS
ফ্রি এয়ারটেল থ্যাংকস সুবিধা (Apollo 24×7 সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালো টিউন এবং ফ্রি wynk মিউজিক)
এই প্ল্যানগুলি কাদের জন্য উপযুক্ত?
129 টাকার প্ল্যান: যারা অতিরিক্ত ডেটা কিনতে চান।
329 টাকার প্ল্যান: যারা অল্প ডেটার সঙ্গে আনলিমিটেড কলিং এবং SMS পরিষেবা নিতে ইচ্ছুক।