BigNews: ফের রাজ্যে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা, ফিরল পুরনো স্মৃতি! তদন্তে তৎপর পুলিশ

লোকসভা নির্বাচন ঘাড়ে এসে পড়ায় রাজ্যে থোক থোক টাকা উদ্ধারের ঘটনা ঘটছে। সোমবার নদিয়ার গাংনাপুর থানার নাকা তল্লাশিতে পুলিশ ৩৭ লাখ টাকা উদ্ধার করেছে। এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে গাংনাপুর থানার পুলিশ নাকা চেকিং চালাচ্ছিল।সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার বাইকে তল্লাশি চালিয়ে ৩৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম বাপ্পা সরকার।তার বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

বাপ্পা সরকার কোথায় নিয়ে যাচ্ছিলেন এই বিপুল পরিমাণ টাকা?টাকার উৎস কী?এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা?
প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গেছে।কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা?নির্বাচনে কালো টাকা ব্যবহারের আশঙ্কা দেখা দিয়েছে।
সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল।

লোকসভা নির্বাচনে ED-কে ব্যবহার করা হবে। মোট ২২টি এজেন্সি ভোটের সঙ্গে যুক্ত থাকবেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচনে কালো টাকা ব্যবহার রোধে কী পদক্ষেপ নেওয়া হবে তা দেখার বিষয়।