“বিচারপতির চেয়ারে থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ”- অভিষেকের মন্তব্য ঘিরে শোরগোল

বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁর এবং বিজেপি তরফ থেকে একে অপরকে প্রস্তাব দেওয়া হয়েছে।
সেই বক্তব্য নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উনি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছেন, হয়ত মুখ ফস্কেই বলেছেন। কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন, আমি বিজেপির কাছে আবেদন করেছি, আর বিজেপি আমার কাছে আবেদন করেছে। এটা খুবই ইন্টারেস্টিং। উনি তার মানে স্পষ্ট করে বলছেন, আমি যখন বিচার ব্য়বস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি, বা আমার এজলাসে যে সমস্ত মামলার শুনানি হয়েছে, সেই সময় বিজেপি আমার সঙ্গে যোগাযোগে ছিল বা আমি বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের হাতে ছেড়ে দেব।’
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ভয়ে কি পালিয়ে যাব? আমি দেখিয়ে দেব তাঁর দুর্বত্ত দলকে কী ভাবে মোকাবিলা করতে হয়৷ ডায়মন্ডহারবারে সেই দুর্বৃত্ত দলের মোকাবিলা করেই আমি তাঁকে লাখ লাখ ভোটে হারিয়ে দেখিয়ে দেব৷’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে লড়তে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সে করতে পারে, তা সে অধিকার আছে।