মুখে বা ত্বকের বিভিন্ন জায়গায় সাদা দাগ দেখা দিচ্ছে, জেনেনিন এই সমস্যা থেকে মুক্তি পেতে কি করবেন

অনেকের হঠাৎ করেই হাতে, মুখে বা ত্বকের বিভিন্ন জায়গায় সাদা দাগ দেখা যায়। আর এই জন্য যেতে হয় ডাক্তার কাছে। আছে লেজার ট্রিটেমন্টও। তবু মনে হতেই পারে কম বাজেটে যদি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেত। যদি ঘরোয়া উপায়ে দাগ থেকে মুক্তি মিলত। কে বলেছে নেই! জেনে নিন যা করবেন-

১. নারকেল তেল: ত্বকের যেকোন সমস্যা সমাধানেই নারকেল তেল অব্যর্থ। ত্বকের যে অংশ সাদা হয়ে গিয়েছে, দিনে তিন থেকে চারবার সেখানে নারকেল তেল লাগিয়ে হাল্কা করে ম্যাসাজ করুন। দেখবেন সাদা দাগ আস্তে আস্তে হাল্কা হয়ে আসছে।

২. তামা: শরীরে তামা ঘষতে হবে না। তবে শরীরে মেলানিন তৈরি করতে তামার জুরি নেই। রাতভর তামার কোন পাত্রে জল ভরে রাখুন। পরদিন সকালে খালি পেটে সেই জল খান। কিছুদিনের মধ্যেই পার্থক্যটা নজরে আসবে।

৩. নিম: রক্তকে পরিশ্রুত করতে নিমের নাম নেন না এমন বাঙালি পাওয়া ভার। চর্মরোগেও নিম পাতা বিশেষ কার্যকরী। বাটারমিল্কের সঙ্গে নিমপাতা বাটা মিশিয়ে সাদা দাগের উপর লাগান। ভাল করে শুকিয়ে গেলে পরিষ্কার করে নিন। চাইলে নিম তেলও ব্যবহার করতে পারেন।

৪. হলুদ: ত্বকের সংক্রমণে আরেক অব্যর্থ হলুদ। সর্ষের তেলের হলুদ গুঁড়ো মিশিয়ে তা সাদা অংশে প্রয়োগ করুন। দিনে দু’বার এই প্রলেপ লাগান।

৫. অ্যাপল সিডার ভিনিগার: জলের সঙ্গে কয়েক ফোঁটা অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে ত্বকে লাগান। সঙ্গে এক গ্লাস জলে এক চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে খান।

৬. কালো তুলসি: কালো তুলসির পাতা বেটে ত্বকের সাদা অংশে লাগান। উপকার পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *