ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক সুদীপার মা দীপালি দেবীর, ভেঙে পড়েছেন অভিনেত্রী

অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের মা দীপালি দেবীকে ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক হয়েছে। তিনি বর্তমানে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

রবিবার, দীপালি দেবী তাঁর নাতি আদিদেবের সঙ্গে খেলছিলেন। নাতির সঙ্গে খুনসুটিতে মেতে থাকাকালীনই হঠাৎ করে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়। সুদীপা জানান, তিনি ঘরে গিয়ে দেখেন তাঁর মা পড়ে আছেন এবং তাঁর মুখ বেঁকে যাচ্ছে। তাঁর নাতি আদি তাঁকে বলে, “মা দিদুন আমার সঙ্গে কথা বলছে না, রাগ করেছে।”

সুদীপা সঙ্গে সঙ্গে তাঁর মাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে আইসিইউ-তে রেখেছেন। তাঁর বাঁ দিক প্যারালাইসিস হয়ে গেছে।

সুদীপা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি সকলের কাছে তাঁর মায়ের জন্য প্রার্থনা চান।সকলের কাছে তাঁর কাতর আর্জি, ‘একটু প্রার্থনা করুন মায়ের জন্য…সমানে ঠাকুর ডাকছি। মা-কে একটু ভালো করে দাও’।

দীপালি দেবীর পরিবার এবং বন্ধুবান্ধব তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *