নিয়মিত পেঁয়াজের রস লাগালে প্রাণহীন ত্বকে, জেলা ফিরে আসতে বাধ্য!

শুধু রান্নায় নয় রূপচর্চাতেও পেঁয়াজের জুড়ি মেলা ভার। পেঁয়াজের রস লাগালেই ত্বকের একাধিক সমস্যা থেকে সহজেই নিস্তার মিলবে।

১. নিয়মিত পেঁয়াজের রস লাগালে প্রাণহীন ত্বকে জেল্লা ফিরে আসে।

২. পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। শরীরের যে কোনও অংশে কালো দাগ, পিগমেন্টেশন কমাতে তাই পেঁয়াজ খুব উপকারী।

৩. ত্বকে বলিরেখায় ভরসা রাখুন পেঁয়াজের রসে। মুখে পেঁয়াজের রস লাগালে আপনার ত্বকের কোষগুলোতে রক্ত সঞ্চালন বেশি হয়, ফলে ত্বকে আসে তারুণ্যের ছোঁয়া।

৪. ব্রণ বা ফুসকুড়ির সমস্যায় পেঁয়াজের রসেই মিলতে পারে সমাধান। এর অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বকে সংক্রমণের ঝুঁকি কমাতেও বেশ উপকারী।

ব্যবহারবিধি:

একটি পাত্রে দুই টেবিল চামচ পেঁয়াজের রস, দুই টেবিল চামচ টক দই ও এক চা চামচ মধু ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে ভালো করে মালিশ করুন। ১৫-২০ মিনিট রেখে দিন। এ বার ঈষদুষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *