৬ সন্তান থাকতেও বুড়ো বয়সে দেখার কেউ নেই, একাই দিন কাটছে ধর্মেন্দ্র! আক্ষেপে মুখ খুললেন অভিনেতা

বলিউডের সুপারস্টার ধর্মেন্দ্র এবং হেমা মালিনী দুজনেই বিখ্যাত অভিনেতা। তাদের বিয়ে হয়েছে ৩০ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু সম্প্রতি, তাদের সম্পর্কের কিছু সমস্যা প্রকাশ্যে এসেছে।

ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। তাদের চার সন্তান রয়েছে। তিনি হেমা মালিনীকে বিয়ে করার আগে প্রকাশ কৌরকে ডিভোর্স দেননি। এই কারণে, তাদের বিয়েটি অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিল।

ধর্মেন্দ্র এবং হেমার দুই কন্যা সন্তান রয়েছে। তারা হলেন অহনা এবং এশা। কিন্তু তাদের সন্তানরা তাদের বাবা-মায়ের দায়িত্ব নেয় না বলে অভিযোগ রয়েছে। সানি-ববি থেকে শুরু করে এশা, অহনা, কেউই নাকি বাবা-মায়ের দেখাশোনা করে না।

শুধু সন্তানরা নন, ধর্মেন্দ্রর থেকে নাকি আলাদা হয়ে গিয়েছেন হেমাও। কিছুদিন আগেই মুম্বাইয়ের বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হতে থাকে ধর্মেন্দ্র ও হেমা নাকি একসঙ্গে এক ছাদের তলায় থাকেন না। হেমা একটি সাক্ষাৎকারে তাদের পারিবারিক জীবনের এই সিক্রেটটা নিজেই ফাঁস করেন। তিনি বলেন তার আলাদা বাড়ি রয়েছে। তিনি নিজের বাড়িতেই থাকতে পছন্দ করেন।

হেমা মালিনী নিজেকে নারীবাদের প্রতীক বলে মনে করেন। আর সেই কারণেই তিনি ধর্মেন্দ্রর বাড়িতে থাকতে পছন্দ করেন না। তিনি সাক্ষাৎকারে বলেছেন, “নারীবাদের প্রতীক! আসলে এমনটা কেউ চায় না। এটা আসলে ঘটে যায়। যা হয় আপনাকে মেনে নিতেই হবে। অন্যথায় কেউ এটা বুঝবেন না যে তারা জীবনে এভাবে বাঁচতে চায় না। প্রতিটি নারী চায় যে একটা স্বাভাবিক পরিবারের মত তারও স্বামী ও সন্তান হোক। কিন্তু কোথাও এটা সেইসবের বাইরে চলে গিয়েছে।”

উল্লেখ্য, ধর্মেন্দ্র এবং হেমার ৩০ বছরের সংসার। বিগত বেশ কিছু সময় ধরে আলাদাই থাকছেন দুজনে। হেমার কথায়, এতে কোনও খারাপ অনুভূতি নেই। এটা নিয়ে কোনও খারাপ লাগা বা দুঃখ প্রকাশ আমি করছি না। আমি নিজেকে নিয়ে খুশি। আমার দুই সন্তান আছে আমি ওদের খুব ভালো করে মানুষ করেছি। অবশ্যই ধর্মেন্দ্র সবসময় আমার সঙ্গে সেখানে ছিলেন।”

ধর্মেন্দ্র এবং হেমার সম্পর্কের এই সমস্যায় তাদের ভক্তরা খুবই দুঃখিত। তারা দুজনকে একসঙ্গে সুখে থাকতে দেখতে চান।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *