যে লক্ষণ দেখলে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করতে হবে আপনাকে

ডায়াবেটিস হওয়ার আগেই প্রি-ডায়াবেটিসের বেশ কিছু লক্ষণ শরীরে প্রকাশ পায়। প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস ধরা পড়লে তা সহজেই প্রতিরোধ করা সম্ভব। চলুন তবে জেনে নেওয়া যাক কোন লক্ষণ দেখলে সতর্ক হতে হবে-

>> ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা
>> দুর্বল বোধ ও মাথা ঘোরা
>> ক্ষুধা বেড়ে যাওয়া
>> খাওয়া-দাওয়ায় অনিয়ম হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া
>> মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া
>> ওজন কমে যাওয়া
>> শরীরে ক্ষত বা কাটাছেঁড়া সহজে না সারা
>> চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব
>> চোখে কম দেখতে শুরু করা

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এসব লক্ষণ দেখলে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে। এ জন্য সবসময় হাসপাতালে যেতে হবে এমন নয়।

এখন অনেক ফার্মেসিতে স্বল্পমূল্যে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করা যায়। সেখান ডায়াবেটিস শনাক্ত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *